মাত্র ১ টাকায় পেট ভরে খান লোভনীয় পদ! ৩০ বছরে একবারও পাল্টায়নি দাম

এখন যেভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে ক্রমাগত তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। সাধারণ আলু, তেল বা ডিম সবেতেই আগুন দাম। তাই বাজারে গেলেই এখন পকেটে ছ্যাঁকা লাগছে। অন্যদিকে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ ডাল ভাত খেতে গিয়েও দুবার ভাবছে মানুষ। এই সময়েও ১ টাকায় যে কিছু পাওয়া যেতে পারে এমন ভাবাটাও যেনো দুঃস্বপ্ন।

কিন্তু এমনটাই সত্যি। ঘটনাটা একটি চপের দোকানের। মাত্র ১ টাকায় তেলেভাজা বিক্রি করে সকলকে অবাক করে দিয়েছেন জনৈক দোকানদার। সেই চপের দোকান এখন সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। দোকানের নাম ষোলোআনা চপের দোকান। প্রায় ৩০ বছর ধরে এই দামেই লোভনীয় তেলেভাজা বিক্রি করে চলেছেন এই ব্যক্তি।

এই দোকানের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। Vloger Sayantan নামক এক ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিও। মাত্র ১ টাকায় একজন বয়স্ক লোক বিক্রি করছেন কচুরি, আলুর চপ, বেগুনি, ভেজিটেবিল চপ, ফুলুরি ইত্যাদি আরও কিছু তেলেভাজা। দোকানদার নিজে জানিয়েছেন যে ৩০ বছরে একটুও দাম বাড়াননি তিনি। মাত্র ১ টাকায় তিনি এখনও সেগুলি বিক্রি করছেন।

কোথায় রয়েছে জানেন এই দোকান? হাওড়াr সলোপ মোড়ে এই দোকান পাবেন। দোকানের মালিক জানান তাঁর বাবা বলতেন মানুষকে কম দামে ভালো জিনিস খাওয়াতে পারলে বিক্রি বেশি হবে এবং ক্রেতার সংখ্যা বাড়বে। সেই এক পন্থা অনুসরণ করে চলেছেন তিনি। তবে নানা বাধার মুখেও পড়তে হয়েছে তাঁকে। অনেকেই এই বিক্রি মেনে নিতে পারছে না। ফলে বহুবার আঘাত করা হয়েছে দোকানকে। একই সঙ্গে অনেক বদনাম রটানোর চেষ্টা করা হয়েছে। অনেকেই বলে মাত্র ১ টাকায় বিক্রি করছেন মানে খারাপ মানের তেলেভাজা সেগুলি। কিন্তু ভাইরাল সেই ভিডিওতে তিনি দেখিয়ে দিয়েছেন কোন তেলে চপ কোন তেলে চপ ভাজেন এবং কীভাবে রান্না করেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা এই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ। বর্তমান মূল্যবৃদ্ধির সময়ে মাত্র ১ টাকায় কিছু যে পাওয়া যাবে এমনটা ভাবাই যায় না। তিনি সেটা করে দেখিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment