চকলেট চোর! প্রায় ১৭ লক্ষ টাকার চকলেট চুরি, প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরাও খুলে পালাল চোর

চোর সাধারণত দামি জিনিস, টাকাপয়সা, সোনার গহনা এইসব চুরি করে থাকে। কিন্তু লক্ষ লক্ষ টাকার চকলেট চুরি করেছে চোর। অবাক হলেও এই ঘটনা সত্যি। যাওয়ার সময় চোরের দল সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়েছে।

জানা গেছে, রাজেন্দ্র সিং সিধু নামে এক ব্যক্তি লখনউয়ের চিনাহাটের একটি বাড়িতে চকলেট মজুদ রাখতেন। তিনি একটি চকলেট সংস্থার পরিবেশক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, গভীর রাতে ওই গুদামের সামনে একটি ট্রাক এসে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর সেটি চলেও যায়।

ব্যবসায়ীর দাবি, প্রায় ১৫০ বাক্স চকলেট যার বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা চুরি হয়ে গেছে। পরিকল্পনা করেই এই চুরি হয়ে করা হয়েছে বলে ধারণা ওই ব্যবসায়ীর। চোর গুদাম ঘরের সিসি ক্যামেরা প্রমাণ লোপাটে চুরি করে নিয়েছে।

পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ কাজে লাগিয়ে তদন্ত নেমেছে। এই ঘটনা সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। ব্যবসায়ীর মতে পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles