তিথি অনুযায়ী প্রতি বছর জন্মাষ্টমী দিনে পালন করা হয়, লোকনাথ বাবার জন্মদিন সেই উপলক্ষে কচুয়াতে ব্যাপক ভিড় জমান ভক্তরা। কাঁকড়া মির্জানগর স্টেশন এর কাছে রয়েছে কচুয়া ধাম। সেখানে যাওয়ার জন্য শিয়ালদা থেকে হাসনাবাদ গামী এবং বনগাঁ শাখা লাইনের ট্রেনে চাপেন।
এবার পূর্ব রেলের তরফে লোকনাথ বাবার জন্ম তিথি উপলক্ষে EMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাৎ ১৭ই অগাস্ট বুধবার থেকে এ ট্রেন পরিষেবা শুরু হয়েছে চলবে 19 আগস্ট পর্যন্ত।
শিয়ালদা থেকে বনগাঁ শাখা এবং হাঁসাবাদ শাখায় ট্রেনে অতিরিক্ত ভিড়ে এড়াতে এবং যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানো হবে। কারণ অতিরিক্ত ট্রেন দুটিতে বারাসত পর্যন্ত যেতে সুবিধা হয় যাত্রীদের।
বারাসত থেকে স্পেশাল আপ ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে এবং ডাউনে হাসনাবাদ থেকে দুপুর ২ টো বেজে ২৫ মিনিটে আরও একটি ট্রেন ছাড়বে। ট্রেন দুটি এর মাঝে সব স্টেশনেই দাঁড়াবে। ট্রেন দুটি বারাসাত থেকে চালানো কারণ হলো বনগাঁ এবং শিয়ালদা থেকে ভক্তরা বারাসতে এসে ট্রেনটি ধরতে পারবেন।





