ভাড়া পাওয়া যাচ্ছে পুলিশ! দর ঠিক হয় পদমর্যাদা অনুযায়ী, জেনে নিন কোথায় কীভাবে পাবেন এই সুবিধা

আমরা সকলেই অবগত যে পুলিশ সরকারি কর্মচারী । তাঁরা জনগণের রক্ষার্থে কাজ করে। কিন্তু সেই পুলিশ এখন আমাদের দেশে ভাড়া পাওয়া যাচ্ছে। শুনে অবাক হলেন তো? কেরল রাজ্য এমনই ঘটনার সাক্ষী থাকল।

কেরল পুলিশ অফিসার্স এসোসিয়েশন জানিয়েছে, এই পুলিশ ভাড়া দেওয়ার বিষয়টি নতুন কিছু নয় বিয়ে বাড়ি জন্মদিনের অনুষ্ঠান ছবির শুটিং জায়গায় নিরাপত্তার জন্য পুলিশে ভাড়া দেওয়ার রেওয়াজ রয়েছে কেরলে তবে এক্ষেত্রে পদমর্যাদা অনুযায়ী তার দর ঠিক করা হয়।

৭০০ টাকায় পেতে পারেন একজন কনস্টেবল। এএসআই পাবেন ১৮৭০ টাকায়। তবে রাতের ভাড়া বেড়ে যায় কনস্টেবলের রাতের ভাড়া ১০৪০ টাকা এবং এএসআই ২,২১০ টাকা। শুধুমাত্র নিচুতলার জন্যই নয় উচ্চপদস্থ আধিকারিকদেরও ভাড়া পাওয়া যায় এখানে জানা গেছে একজন ইন্সপেক্টর এর দিনে দল ২৫৬০ টাকা রাতে সেটি ৪৩৬০ টাকা।

আবার ৩৩ হাজার টাকা খরচ করলে আপনি পুরো থানা আপনর বাড়িতে পাবেন। তবে এই পুলিশ ভাড়া দেওয়ার ব্যাপারে কেরলের বেশ কিছু পুলিশ কর্মীর আপত্তি জানিয়েছেন। তবে পুলিশ ভাড়া দেওয়ার ব্যাপারে কেরল পুলিশ আইনের স্পষ্ট উল্লেখ আছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles