এদিন আস্থা ভোটের আগে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। সেখানেই বিজেপি তথা কেন্দ্রের কড়া সমালোচনা করতেও শোনা যায় তাঁকে। যে যে বিধায়ক দল ছেড়েছেন, তাঁদেরও কটাক্ষ করে তিনি বলেন, “বিধায়কদের সবসময় দলের প্রতি অনুগত থাকা উচিত। যে যে বিধায়করা ইস্তফা দিয়েছেন, তাঁরা কখনওই জনগণের মুখোমুখি হতে পারবেন না। কারণ মানুষ তাঁদের সুবিধাবাদী বলবে।” এরপরই আস্থা ভোটের আয়োজন হয়। সেখানেই হার হল কংগ্রেসের। বর্তমানে একাধিক বিধায়কের ইস্তফার পর পুদুচেরির বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা ২৬।
উল্লেখ্য, বাংলা, আসামের সঙ্গেই পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন। দু’সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন দিনক্ষণও ঘোষণা করে দেবে। এরই মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস।





