ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জয় নিয়ে উল্লাস কংগ্রেসের, হার হয়েছে ‘ভক্ত’দের, দাবী জাতীয় কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটরের

গতকাল ছিল হাইভোল্টেজ ম্যাচ। টি-২০ বিশ্বকাপের শুরুতে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্যবশত হার হয় ভারতীয় দলের। পাকিস্তানের কাছে দশ উইকেটে হেরে যায় ভারত। একদিকে যখন ক্রিকেটপ্রেমীরা এই ফলাফল নিয়ে দুঃখপ্রকাশ করছেন, অন্যদিকে কংগ্রেসের তরফে এই ভারতের হারকে উদযাপন করতে দেখা গেল।

জাতীয় কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটর রাধিকা খেরা পাকিস্তানের কাছে ভারতের এই হারকে উদযাপন করে বলেন যে এই হার আখেরে মোদী ‘ভক্ত’দের হার। একটি টুইটে তিনি লেখেন, “কি ভক্তরা, কেমন লাগল স্বাদ? অপমান করিয়ে নিলে নিজেদের”?

ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জয় নিয়ে উল্লাস কংগ্রেসের, হার হয়েছে ‘ভক্ত’দের, দাবী জাতীয় কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটরের

আবার অন্য একটি টুইটে তিনি লিখেছেন, “বোকা ভক্তরা’ ও ‘মালব্যর ২ টাকার ট্রোল’, এমন নানান শব্দ। এই টুইটে তিনি বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যকে বিঁধেছেন।

ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জয় নিয়ে উল্লাস কংগ্রেসের, হার হয়েছে ‘ভক্ত’দের, দাবী জাতীয় কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটরের

আবার নিজের অন্য একটি টুইটে তিনি শুধুমাত্র লঙ্কা ও আগুনের ইমোজি ব্যবহার করেছেন। এই টুইট থেকে তিনি ভারতের হার নিয়েই অপমান করেছেন, তা বেশ স্পষ্ট।

ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জয় নিয়ে উল্লাস কংগ্রেসের, হার হয়েছে ‘ভক্ত’দের, দাবী জাতীয় কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটরের

অন্যদিকে, কংগ্রেসেরই এক দলীয় সদস্য রাধিকা খেরাকে বলেন যে “ম্যাচে এই হার ভারতীয় দলের হয়েছে। কোনও ভক্তের দলের হয়নি। আর ভারতীয় দল আমাদের অনেকবার খুশি উদযাপন করারও সুযোগ দিয়েছে। কিন্তু পাকিস্তান ভালো খেলেছে তাই জিতেছে। আমরা ফাইনালে জিতব। ভারতের এই হার নিয়ে রাজনৈতিক কটাক্ষ করা উচিত নয়”।

তাঁর এই টুইটকে কটাক্ষ করে জাতীয় কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটর ফের টুইট করেন যে ‘টাইমস নাও’-তে যিনি বসে থাকেন, তিনি এখন তাঁকে জ্ঞান দিচ্ছেন।

ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জয় নিয়ে উল্লাস কংগ্রেসের, হার হয়েছে ‘ভক্ত’দের, দাবী জাতীয় কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটরের

পাকিস্তানের কাছে ভারতের এই হারের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক ধরণের পোস্ট চোখে পড়েছে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ভারত পাকিস্তানের কাছে হেরেছে। গতকালের ম্যাচে পাক খেলোয়াড়দের বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছিল।

RELATED Articles