বুম্বাদার রাজত্বে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত ছিলেন! টলিউডের জনপ্রিয় এই পরিচালকের ছবিতে কাজ করে বদলে যায় টোটা রায়চৌধুরীর জীবন

টলিউডের সুদর্ষণ অভিনেতাদের মধ্যে তিনি একজন। তাঁর অভিনয় দক্ষতাও কম কিছু নয়। যার দরুন আজ বলিউড আর টলিউড দুই ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়াচ্ছেন বাঙালি এই তারকা। আগে তাঁর গুণের প্রশংসা না হলেও, এখন দুই ইন্ডাস্ট্রি জুড়ে তাঁর গুণের তারিফ করা হয়। সবদিক থেকে এখনকার হিরোদের পাল্লা দেবার ক্ষমতা রাখেন তিনি। এমনিতে বলিউডের ছবিতে কাজ করার আকাঙ্ক্ষা রাখেন তারকারা।
আর সেটা যদি বড় প্রজেক্ট হয় তাহলে তো কথাই নেই! কিন্তু বাঙালি এই অভিনেতা বলিউডে কাজ করার সঙ্গে সঙ্গে চালিয়ে যাচ্ছেন টলিউডের কাজও। একসঙ্গে দুটোকেই সামাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কথা হচ্ছে টলিউডের জনপ্রিয় ও বেশ পরিচিত অভিনেতা টোটা রায়চৌধুরীর।
এত বছর পরেও তিনি মহিলাদের হার্টথ্রব। তাঁকে টিভির পর্দায় দেখে মহিলাদের উচ্ছ্বাস কম থাকে না। কিন্তু এই অভিনেতার একটা সময় ছিল যখন, টলিউডে লোকে বেশি পাত্তা দিত না তাঁকে। সেই সময় টলিউডে রাজত্ব ছিল প্রসেনজিৎ, চিরঞ্জিত ও তাপস পালের। যেখানে বহিরাগত হিসেবে থেকে গিয়েছিলেন অভিনেতা। পরিচালক হোক কিংবা প্রযোজকের ‌কেউই তাঁর উপর সেইভাবে ভরসা দেখাতে পারেননি। তাই টোটা রায়চৌধুরী সেভাবে নিজেকে প্রমাণ করেও উঠতে পারেননি।
তবে শেষমেশ দেরি হলেও, নিজের প্রাপ্য সম্মানটুকু তিনি ঠিকই আদায় করে নিয়েছেন। তবে এই পাওনা পেতে তাঁকে সাহায্য করেছেন ঋতুপর্ণ ঘোষ। ১৮ বছর আগে কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে তাঁর যাত্রা শুরু। এমনিতেই যেখানে জনপ্রিয় তারকা ছাড়া পরিচালক-প্রযোজকরা ছবি তৈরি করতে রাজি থাকেন না, সেখানে টোটা রায়চৌধুরীকে নিয়ে ‘চোখের বালি’ করেছিলেন ঋতুপর্ণ ঘোষ।বুম্বাদার রাজত্বে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত ছিলেন! টলিউডের জনপ্রিয় এই পরিচালকের ছবিতে কাজ করে বদলে যায় টোটা রায়চৌধুরীর জীবন
সেসময় টোটা রায়চৌধুরী তেমন জনপ্রিয় ছিলেন না। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ ছবিতে ‘বিহারীবাবু’র চরিত্র তাঁকে সেই জনপ্রিয়তা আর সেই খ্যাতি এনে দেয়। এই চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় রাতারাতি তাঁকে প্রমাণ করার সুযোগ দেয়। যদিও সাফল্য এসেছে তার বহু বছর পরে। কিন্তু এই ছবির মারফত স্বভাবতই নিজের দক্ষ অভিনেতার চিহ্ন ফেলেছেন তিনি।
‘বিহারীবাবু’র চরিত্রটি ছবিতে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এরপর সেইভাবে বানানো হয় ছবির পোস্টার। তারপর থেকে কেরিয়ারে আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। প্রথমে টলিউড তাঁকে দাঁড়াতে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু বয়সকে তুড়ি মেরে এখন তিনি রাজ করছেন টলিউডে। ১৮ বছর আগে ঋতুপর্ণ ঘোষ তাঁকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছিলেন। তা তিনি যথেষ্ট ভাবে কাজে লাগিয়েছেন।
যার জন্য আজ ঋতুপর্ণ ঘোষকে অশেষ ধন্যবাদ জানান অভিনেতা। অন্যদিকে বলিউড-টলিউড সবেতেই বাজিমাত করে চলেছেন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles