আফজল গুরু শহিদ বলে মন্তব‍্য করা কংগ্রেস নেতার মুখেই এবার ৫ ই আগস্ট ‘কালো দিবস’!

নিয়মিত ভারতবিরোধী মন্তব্য করার জন্য সুপরিচিত বিতর্কিত কংগ্রেস নেতা সালমন নিজামী। ৫ই আগস্ট দিনটিকে জম্মু ও কাশ্মীরের কালো দিবস হিসাবে চিহ্নিত করেছেন তিনি। গত বছরের এই দিনে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুচ্ছেদ এবং ৩৫ এ ধারা বাতিল করেছিল কেন্দ্র, যা বর্তমানে জম্মু ও কাশ্মীরকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে। এর পাশাপাশি, রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত‌ও করা হয়।

আফজল গুরু শহিদ বলে মন্তব‍্য করা কংগ্রেস নেতার মুখেই এবার ৫ ই আগস্ট ‘কালো দিবস’!

সম্প্রতি কংগ্রেস নেতা সালমন নিজামী একটি টুইটে লিখেছেন ৫ ই আগস্ট জম্মু ও কাশ্মীরের জন্য কালো দিন। তিনি দাবিও করেন ৩৭০ ধারা ফিরিয়ে আনতে হবে। এই কংগ্রেস নেতা বরাবর‌ই ভারত বিরোধী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, তিনি প্রকাশ্যে বলেছিলেন যে তিনি একটি স্বাধীন কাশ্মীর চান। এবং যার জন্য তিনি সক্রিয় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের সমর্থন করে।

সালমন নিজামীর আরও বিশ্বাস আফজাল গুরু সন্ত্রাসী ছিলেন না, তিনি শহিদ হয়ে ছিলেন। তিনি একবার টুইট করেছিলেন, “তুম কিতনে আফজাল মারো গে, হর ঘর আফজাল নিকলে গা”।

RELATED Articles

Leave a Comment