১৫ দিনে ৩ লাখ করে তৈরি হবে রেমডেসিভির! রবিবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মন্দাভিয়া

করোনা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন দেশকে সরবরাহ করলেও হঠাৎই আকাল পড়ে জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের। দেশে মারাত্মকভাবে ছড়িয়ে পরা করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। যার মধ্যে অন্যতম  জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের জোগান বাড়ানো। এবার থেকে প্রতিদিন দ্বিগুণ সংখ্যায় এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন তৈরির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি বাজারে আকাল পড়েছিল এই ওষুধের। এখন দেশের  ২০টি প্ল্যান্টে রোজ গড়ে দেড় লাখ করে এই ওষুধ তৈরি হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে আগামী ১৫ দিন, ৩ লাখ করে তৈরি হবে রেমডেসিভির। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মন্দাভিয়া।

আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও 

উল্লেখ্য, রেমডেসিভির ইঞ্জেকশন মারফত রক্তের মধ্যে দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে এই অসুধের চাহিদা বেড়ে যায়। জোগানেও হঠাৎ ঘাটতি পড়ে যায়। তখনই ওষুধ নিয়ে শুরু হয় কালোবাজারি। ৩ থেকে ৪ গুণ দামে বিক্রি হতে থাকে এই ওষুধ। প্রসঙ্গত, কেন্দ্রের নির্দেশেই দাম কমানো হয়েছে রেমডেসিভির।  কয়েকদিন আগে  বিদেশে অ্যান্টি-ভাইরাল লিক্যুইড রেমডেসিভিরের রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। করোনার পরিস্থিতি  সামাল দিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন- পুলিশের সঙ্গে গুণ্ডাদের পুরনো সম্পর্ক, ভোট পরবর্তী পর্যায়ে হিংসা নিয়ে পুলিশকে কটাক্ষ দিলীপের

আগামী দিনে রেমডেসিভিরের চাহিদা আরও বাড়তে পারে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর।

RELATED Articles