করিনা কাপুরকে যাকে বলা যায় সর্বগুণসম্পন্না। একদিকে যেমন বড় পর্দায় এজের পর এক হিট ছবি উপহার দেন তিনি নিজের দর্শকদের, অন্যদিকে তেমন, নিজের হাতে সুন্দর করে নিজের সংসারটাও সামলান তিনি। এর উপর দুই সন্তানের দায়িত্ব তো রয়েইছে।
এবার করিনাকে দেখা যাবে ‘স্টার্স ভার্সেস ফুড’ নামের এক কুকিং শো-য়ে। সম্প্রই সামনে এসেছে এই শোয়ের একটি এপিসোডের প্রমোশনাল ভিডিও। তাতে করিনাকে বলতে শোনা গিয়েছে যে তিনি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু শাহরুখ, সলমনকে রান্না করে খাওয়ালেও, তাঁর অন্য এক খুব ভালো বন্ধু করণ জোহরকে একেবারেই রান্না করে খাওয়াবেন না। কিন্তু কেন?
আরও পড়ুন- ‘খেলা হবে’ স্লোগান ভুলে এবার শ্রাবন্তীর সঙ্গে ‘খেলাঘর’ বাঁধার দিকে দেব, ফের বড় পর্দায় এই হিট জুটি
স্বামী সইফ আলি খানের জন্যও স্পেশ্যাল রান্না করবেন করিনা। সইফ যেহেতু সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন, তাই তাঁর জন্য রোস্ট চিকেন ও রোস্ট আলু রান্না করবেন বলে জানান বেবো। এমনকি, দিদি করিশ্মা কাপুরকে তিনি মাটন বিরিয়ানি রেঁধে খাওয়াতে চান বলেও জানান।
তবে শাহরুখের জন্য যে তাঁকে একটি বিশেষ পদ রান্না করা শিখতে হবে তা জানিয়েছেন করিনা। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ”আমি মনে করি না শাহরুখ তন্দুরি চিকেন ছাড়া অন্য কিছু খেতে চাইবে না। তাই ওর জন্য তন্দুরি চিকেন রান্না করাটা শিখে নিতে হবে”। আর সলমন? তিনি যে খেতে খুব ভালবাসেন সেকথা জানিয়েছেন বেবো। বলেন, তিনি ভাইজানের জন্য রান্নায় অবশ্যই হালিম রাখবেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর ধারণা সলমন লখনউয়ের খাবার খেতে খুব ভালবাসেন।
আরও পড়ুন- বাবা রাজনীতির ময়দানে খেলছে, ছেলে খেলছে খেলনা নিয়ে! দেখুন ইউভানের নতুন ভিডিও
নিজের দুই পুত্রের জন্য কোনও রান্না করবেন না? সেপ্রসঙ্গে করিনার সাফ জবাব, ”দুধ! একজন তো কেবল দুধই খায়। আর অন্য়জন মানে তৈমুর এখন মজেছে মিষ্টিতে। যা দেখে আমার আতঙ্ক বাড়ছে। সে এখন চকোলেট, কেক ওই সব খেয়ে বেড়াচ্ছে”।
কিন্তু সকলের জন্য এত রকম রান্না করলেও করণ জোহরের জন্য কোনও রান্না করতে চান না তিনি। তবে কী তাদের বন্ধুত্বে ছেদ পড়ল? না, সেরকম কিছু নয়। করিনার কথায়, “করণ সব সময়ই ডায়েটে থাকে। তাই আমরা কেবলই আড্ডা দিয়েই ব্যাপারটা শেষ করব”।





