“পেয়ার আন্ধা হোতা হ্যায়” কথাটার মধ্যে যে বিন্দুমাত্র মিথ্যা নেই তা আজ প্রমান করল এক ২৪ বছরের যুবক। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে।
সদ্য দুবাই থেকে ফিরেছেন বছর চব্বিশের ওই যুবক। তাই সরকারের নির্দেশিকা অনুযায়ী, তাঁকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাখা হয় মাদুরাইয়ের একটি কোয়ারান্টিন সেন্টারে। কিন্তু, তিনি সেখানকার রক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করতে।
অন্যদিকে কোয়ারান্টিনে থাকা কেউ পালিয়ে গিয়েছে, এই খবরে যেন চারিদিকে উদ্বেগের সৃষ্টি করেছে পুলিশ ও স্বাস্থ্ আধিকারিকদের মধ্যে।
যদিও পরবর্তীতে নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলে শিবগঙ্গা জেলায় তার বান্ধবীর বাড়ি থেকেই। এরপর তাকে জেরা করে পুলিশ প্রশাসন। সেখানে তিনি স্বীকার করেন, তাঁদের এই সম্পর্কের কথা বান্ধবীর পরিবার মেনে না নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কোয়ারান্টিনের নিয়ম ভেঙে পালিয়ে যাওয়ার অপরাধে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এখন ওই যুবকের সঙ্গে তাঁর বান্ধবীকেও আইসোলেশনে রাখা হয়েছে।





