সামনে এল মারণ করোনার মাইক্রোস্কোপিক চিত্র। বৃহস্পতিবার ভারতীয় গবেষকরা SARS-CoV-2 virus (COVID19) এর একটি চিত্র প্রকাশ্যে আনেন। ভারতে ৩০শে জানুয়ারি কেরালায় প্রথম সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। সেই ব্যক্তির লালারস থেকে এই ভাইরাসের চিত্র বার করা হয়েছে। Indian Journal of Medical Research (IJMR) এর বর্তমান সংখ্যায় এই চিত্রটি প্রকাশ করা হয়েছে।
In a first, Indian scientists have revealed a microscopy image of SARS-CoV-2 virus (COVID19). Scientists took the throat swab sample from first laboratory-confirmed COVID19 case in India, reported on Jan 30 in Kerala. The findings are published in the latest edition of the IJMR. pic.twitter.com/1JQcf4VS8y
— ANI (@ANI) March 27, 2020
গতকাল Indian Medical Council of Research ঘোষণা করেছে, ভারত খুব শীঘ্রই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে
সলিডারিটি ট্রায়াল হবে, যেখানে করোনা বিরোধী সম্ভাব্য ড্রাগগুলি তৈরি করা হবে সেখানে অংশগ্রহণ করবে। স্বাস্থ্য সচিব লব আগরওয়াল জানিয়েছেন, ICMR ল্যাবগুলিতে ওষুধের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে মলিকিউলগুলিকে পুনর্নির্মাণের দিকে নজর দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়ে সফল হলে ICMR ট্রায়ালে অংশগ্রহণ করবে।
এদিকে সোমবার Indian Council of Medical Research (ICMR) একটি সমীক্ষায় জানিয়েছে, আগামী ২০ দিন থেকে কিছু মাসের মধ্যে ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যেতে পারে। করোনাভাইরাসের লক্ষণ যাদের আছে তাদের যদি কোয়ারেন্টাইনে রাখা যায়, তাহলে গোষ্ঠীতে এই ভাইরাস তিনদিন থেকে তিন সপ্তাহ দেরিতে আসবে। যেটা প্রায় ৮৯ শতাংশ করোনা সংক্রমণের সম্ভাবনা কমাবে।
ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৭, মারা গিয়েছেন ২০ জন। সেরে উঠেছেন ৭৩ জন।





