চলছে উৎসবের মরসুম। কিন্তু তা সত্ত্বেও কমেনি করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও বেশি। তবে যদিও মৃত্যুর হার তেমন ভয়ানক নয়, করোনা আক্রান্তরা সুস্থ হয়ে যাচ্ছে এখন। গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা ৫৭৮। সুতরাং বোঝাই যাচ্ছে দেশে মৃত্যুর হার কমছে ক্রমশ। দুর্গোৎসবের সময় বাংলায়ও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪১৪৮ ও মৃত্যু হয়েছে ৫৯ জনের। কলকাতা শহরে আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলগুলিতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তবুও অনেকেই বাইরে বেরোচ্ছে, তার ফলে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
গত সাত দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখের নীচে রয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৮.৬ লাখ। মৃত্যু হয়েছে ১,১৮,৫৩৪ জনের। দেশের মধ্যে কেরালায় ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ। অন্যদিকে মহারাষ্ট্র কর্ণাটক এবং তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমছে।





