পেঁয়াজের দাম নিয়ে নয়া সিদ্ধান্ত নিল মোদী সরকার, জেনে নিন

গত কয়েক মাস ধরে পেঁয়াজের দাম অগ্নিমূল্য। শুধু পশ্চিমবঙ্গ নয়, কর্ণাটক, অন্ধপ্রদেশ, মহারাষ্ট্রের মত অসংখ্য রাজ্যে পেঁয়াজের অভাব স্পষ্ট। মূলত অতিবৃষ্টির কারণে অন্যান্য ফসলের মতই পেঁয়াজ উৎপাদনেও বড় ধাক্কা পেয়েছে। এই সকল অঞ্চল পেঁয়াজ উৎপাদনে সেরা হওয়া সত্ত্বেও সেখানে এবছর পেঁয়াজ উৎপাদন সেই হারে হয়নি। আর এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

পেঁয়াজের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে এবার লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিল মোদী সরকার। উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, ২৩ শে অক্টোবর থেকে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের অতিরিক্ত মজুতদারি করা একদমই যাবে না।

এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই সময়ের মধ্যে একজন পাইকারি বিক্রেতা নিজের গুদামে ২৫ টনের বেশি পেঁয়াজ মজুত রাখতে পারবেন না। অন্যদিকে খুচরা বিক্রেতারা ২ টনের বেশি পেঁয়াজ মজুত রাখতে পারবেন না।

RELATED Articles