আপাতত দেশজোড়া লকডাউন চলবে ১৪ ই এপ্রিল পর্যন্ত। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বারেবারে আবেদন করছেন কোনও দেশবাসীই যেন ঘরের বাইরে না বেরোয়৷ এরই মধ্যে এক সমীক্ষায় জানতে পারা গিয়েছে, কোনও ভাবেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে এখনই মুক্ত হবেনা ভারত। কমপক্ষে তিন থেকে চার মাস করোনার দাপট চলবে গোটা দেশে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ছাডা়ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে যে, ভারতের জুলাই থেকে অগাস্ট পর্যন্ত করোনা ভাইরাসের দাপট থাকবে৷
ওই সমীক্ষায় আরোও বলা হয়েছে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রায় ২৫ লক্ষ মানুষ সংক্রমণে সংক্রমিত হতে পারেন৷ তাই এই মুহূর্তে লকডাউনের সরকারি নিয়ম মানতেই হবে৷ করোনার বিরুদ্ধে লড়তে গেলে ১০ লক্ষ স্বেচ্ছাসেবকের প্রয়োজন হবে৷ কিন্তু বর্তমানে ভারতে মাত্র ৩০-৩৫ হাজার ভলিন্টিয়ার আছেন৷ চিন সহ অন্যান্য দেশের মত ভারতকেও অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করতে হবে বলেই দাবি করেছে এই সমীক্ষা।





