করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্কের বড় ঘোষণা: কমলো রেপো রেট ও রিভার্স রেপো রেট

করোনার থাবায় শুধু যে মানুষের জীবন জর্জরিত হয়ে উঠেছে তাই নয় দেশের অর্থনীতির ওপরেও এর বেশ খানিকটা প্রভাব পড়েছে। করোনার মোকাবিলায় বৃহস্পতিবার ১.৭ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপর আজ সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর কথা বললেন। ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস।

একই ভাবে রিভার্স রেপো রেটও কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ। প্রতি দু’মাস অন্তর অন্তর মানিটরি পলিসি কমিটির (এমপিসি) বৈঠক হয়। পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে বৈঠকের দিন এগিয়ে করা হল ২৫ থেকে ২৭ মার্চ। এই বৈঠকেই রেপো রেট এবং রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস। যা বললেন শক্তিকান্ত দাস

• রেপো রেট কমানো হল ৭৫ বেসিস পয়েন্ট বা .৭৫ শতাংশ

• রেপো রেট কমে হল ৪.৪

• কমানো হয়েছে রিভার্স রেপো রেটও

• করোনার জেরে সারা বিশ্বের অর্থনীতি থমকে গিয়েছে

• রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট বা .৯০ শতাংশ

• রিভার্স রেপো রেট কমে হল ৪ শতাংশ

• বেসরকারি ব্যাঙ্কে যাঁর যা সঞ্চয় আছে, তা সুরক্ষিত

• আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই

• সব আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের মোরেটরিয়াম বা পুনরুজ্জীবন প্যাকেজ দেওয়া হবে

• এই বিষয়টি গোটা ব্যাঙ্কিং ব্যাবস্থাকে স্বস্তি দেবে

• মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে

• আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতেই

• শেয়ার বাজারে ধীরে ধীরে স্থিতাবস্থা আসছে, ডলারের তুলনায় রুপির বিনিময়মূল্য কমছে

• দেশে অভূতপূর্ব পরিস্থিতি

RELATED Articles

Leave a Comment