নদীতে স্নান করতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী, তারপর যা ঘটল তা একবিংশ শতাব্দীতে এরকম ঘটনা ঘটতে পারে তা ভাবতে পারছেন না অনেকে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। তবে সেই স্বামী-স্ত্রী যা করেছেন বলে দেখা যাচ্ছে পুরো ভিডিওতে তা যথেষ্ট নিন্দনীয়।
ঘটনাটি ঘটেছে অযোধ্যায় সরযূ নদীতে স্নান করতে যাওয়া এক দম্পতির সঙ্গে। জানা যাচ্ছে, ওইদিন সকালে নদীতে স্না’ন করতে যান স্বামী-স্ত্রী। স্ত্রীকে আঁকড়ে ধরে স্না’ন করেন স্বামী। তারপর স্ত্রীর গালে চু’মু খান এবং আরও অ’শ্লী’ল’তার সীমা ছাড়াতে থাকেন। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
ভাইরাল ভিডিও দেখে জানা যাচ্ছে, এরপর সেখানকার স্থানীয়রা চড়াও হয় সেই দম্পতির উপরে। ধেয়ে আসে কিল, চড়! চরম হেনস্থার স্বীকার হয় ওই দম্পতি। মারতে মারতে তাঁদের জল থেকে তুলে আনা হয়। যখন জল থেকে তুলে আনা হচ্ছিল মহিলাটি নিজের চুড়িদারের প্যান্ট টেনে উপরে তুলছিলেন।
अयोध्या: सरयू में स्नान के दौरान एक आदमी ने अपनी पत्नी को किस कर लिया. फिर आज के रामभक्तों ने क्या किया, देखें: pic.twitter.com/hG0Y4X3wvO
— Suneet Singh (@Suneet30singh) June 22, 2022
এরপর চলতে থাকে তাঁদের শাসানি, ‘এটা অযোধ্যা! পবিত্র স্থান, এখানে অস’ভ্যতামি চলবে না।’ ততক্ষণে তাঁদের ঘিরে ভিড় জমিয়েছে একদল লোক।
ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যস্থতাকারীদের সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক করে ওই দম্পতিকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় তীব্র নিন্দা করেছে সাধুদের সন্ত সমাজ।
অযোধ্যার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি একসপ্তাহ পুরোনো। তবে, পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। পুলিশ ওই দম্পতির খোঁজ চালাচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার