ত্রিপুরায় চলছে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা পর্ব। সকাল থেকেই শুরু হয়েছে ত্রিপুরার চারটি বিধানসভা আসনে ফল গণনা। বিরোধী বা শাসকদলের কাছে এটি কোনও সাধারণ উপনির্বাচনের ফলাফল নয়, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি একটি প্রেস্টিজ ফাইট বললে ভুল বলা হবে না।
গত ২৩শে জুন তিনটি লোকসভা-সহ দেশের ৭টি বিধানসভা আসনে হয় ভোট। এর মধ্যে ত্রিপুরার ৪টি বিধানসভা রয়েছে। বিরোধীরা অভিযোগ করেছিল যে বিজেপি শাসিত এই রাজ্যে নাকি ভোটের নামে প্রহসন চলছে। তবে গেরুয়া শিবিরের তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৩টি কেন্দ্রে ভোট গণনার ফলাফল সামনে এসেছে। এখনও পর্যন্ত গণনার ভিত্তিতে বিজেপি পেয়েছে ৪৭ শতাংশ ভোট, বামেরা পেয়েছে ৩০.৮ শতাংশ ভোট, ও কংগ্রেসের ঘরে রয়েছে ১২ শতাংশ ভোট। তবে তৃণমূলের অবস্থা বেশ শোচনীয়। এখনও পর্যন্ত তারা মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছে। এখনও পর্যন্ত ভোট পাওয়ার নিরিখে ত্রিপুরায় এগিয়ে বিজেপি।





