কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিনেও পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ? রোগের শিকার কতজন? চাঞ্চল্যকর রিপোর্ট বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের

Covaxin side effects research: কোভিড মহামারির ভয়াবহতা গোটা বিশ্ব এখনো ভুলতে পারেনি। কোভিডের হাত থেকে বাঁচতে সেবার খবর পাওয়া গেছিল ভ্যাকসিনের। ভারতের জনগণকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি টিকা দেওয়া শুরু হয়। অধিকাংশ মানুষই অ্যাস্ট্রজেনেকার টিকা নিয়েছিলেন, যা ভারতে কোভিশিল্ড নামে বানিয়েছে সিরাম ইন্সটিটিউট। কোভিড মহামারির ভয়াবহতা কেটে গেছে বহুদিন। প্রায় দু থেকে তিন বছর অতিবাহিত হয়েছে। ইতিমধ্যেই চলতি বছর অ্যাস্ট্রজেনেকার বিরুদ্ধে কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। এই খবর প্রকাশ্যে আসো মাত্রই তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা দেশে।

এবার কোভিড টিকা কোভ্যাক্সিন (Covaxin side effects research) সংক্রান্ত বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) গবেষকরা। সূত্রের খবর টিকা নিয়েছিলেন এমন ৯২৬ জনকে গত ১ বছর ধরে সমীক্ষা করেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) গবেষকরা। সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে (Covaxin side effects research)

বিএইচইউ-র গবেষকদের দাবি, কোভ্যাক্সিন টিকা গ্রহণকারীদের প্রতি ৩ জনের মধ্যে ১ জন পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছেন। গবেষকেরা ৬৩৫ জন কিশোর এবং ২৯১ জন প্রাপ্তবয়স্ককে গত এক বছর ধরে সমীক্ষা করে তাদের রিপোর্ট পেশ করেছে (Covaxin side effects research)। সেই রিপোর্টে বলা হয়েছে, মোট ৯২৬ জনের মধ্যে ৫০ শতাংশ মানুষ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। ৩৩ শতাংশ কিশোর কিশোরীর দেহে ত্বকের সমস্যা তৈরি হয়েছে। এমনকি রোগের প্রকোপ বেড়েছে ১০.২ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, ৪.৭ শতাংশ মানুষ স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন (Covaxin side effects research)

কোভ্যাক্সিন গ্রহণকারীদের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ রোগের শিকার হয়েছেন ৮.৯ শতাংশ ও পেশী সংক্রান্ত রোগের শিকার হয়েছেন ৫.৮ শতাংশ (Covaxin side effects research)। স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন ৫.৫ শতাংশ মানুষ। হৃদরোগের মতো গুরুতর রোগে আক্রান্তের সংখ্যা শতকরা প্রতি একজন। এমনকি এই ভ্যাকসিনে মেয়েদের মধ্যে ৪.৬ শতাংশ মেয়েদের পিরিয়ডের সমস্যা দেখা গেছে বলে রিপোর্টে বলা হয়েছে (Covaxin side effects research)। এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে সকলের ডায়াবেটিস ছিল এবং তিনজনের উচ্চ রক্তচাপ ছিল বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর