সম্পত্তি নিয়ে বিবাদের জের! হাতুড়ি দিয়ে মায়ের মাথা থেঁতলে খু’ন ছেলের, গ্রেফতার পুলিশের

Son is accused in killing mother: সম্পত্তি নিয়ে বিবাদ উঠেছিল চরমে। রাগের বশে মাকে খুন করল ছেলেই (Son is accused in killing mother)। এই ঘটনায় তুমুল অশান্ত এলাকা। ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ছেলের স্ত্রীকেও।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালের কৈকালা এলাকায়। জানা গিয়েছে, মৃতার নাম বিজুলি যাদব। বয়স ৬০ বছর। অভিযুক্ত ছেলের নাম মহাদেব যাদব ও পুত্রবধূর নাম চন্দনা যাদব। পুলিশ সূত্রে খবর, প্রায় বছর ৩০ আগে স্বামী পরেশ যাদব ও তিন সন্তানকে ফেলে অন্য এক পুরুষের সঙ্গে ঘর বাঁধেন বিজুলিদেবী। মাঝেমধ্যে হরিপালের বাড়িতে আসতেন তিনি।

গত বছর পরেশ যাদবের মৃত্যু হয়। আর এরপর থেকেই সম্পত্তি নিয়ে অশান্তি শুরু হয় বিজুলিদেবী ও তার সন্তানদের মধ্যে। সম্পত্তির ভাগ চেয়েছিলেন বিজুলিদেবী। কিন্তু যে মা তাদের ছোটবেলায় ছেড়ে গিয়েছে, তাঁকে সম্পত্তি দিতে রাজি সন্তানরা। জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে বড় ছেলে মহাদেব যাদবের সঙ্গে এই সম্পত্তি নিয়ে লাগামছাড়া অশান্তি চলছিল বিজুলিদেবীর (Son is accused in killing mother)

গতকাল, বৃহস্পতিবার এই অশান্তি চরম আকার ধারণ করে বলে স্থানীয় সূত্রে খবর। পাড়া-প্রতিবেশীরা দু’পক্ষের অশান্তি শুনতে পান। অভিযোগ, এই ঝগড়া, বচসার মধ্যেই মহাদেব তাঁর মায়ের মাথায় সজোরে হাতুড়ি দিয়ে মারে। মাথা থেঁতলে খুন করে মা-কে (Son is accused in killing mother)। চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা।

তারা দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিজুলিদেবী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত মহাদেব যাদবকে (Son is accused in killing mother)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী চন্দনা যাদবকেও আটক করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আজ, শুক্রবারই অভিযুক্ত মহাদেব যাদবকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। 

RELATED Articles