আসছে শীতে বাড়বে করোনার প্রকোপ! দেশের জনসংখ্যার ৫০ শতাংশই আক্রান্ত হবেন মত সরকারি প্যানেলের!

এক শীত ঘুরে আর এক শীত আসার তোরজোড় শুরু। কিন্তু ভারত ছাড়ার নামটুকুও নেই মারন করোনাভাইরাস-এর(Covid-19)। করোনা বিষয়ক সরকারি প্যানেল সম্প্রতি জানিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ মানুষই করোনা আক্রান্ত হবেন।

একই সঙ্গে প্যানেল জানিয়েছে, বর্তমান করোনা ভাইরাস যে গতিতে ছড়াচ্ছে তা সরকারের সেরোলজিক্যাল সার্ভের হিসেবের থেকে বেশি দ্রুত। সেরোলজিক্যাল সার্ভের(serological survey) মতে সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৪ শতাংশ করোনা আক্রান্ত। পাশাপাশি পুজোর পরে এবং শীতে সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমূখী হতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

প্যানেলের সদস্য তথা কানপুর আইআইটির অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন অঙ্কের হিসেবে এখনও পর্যন্ত দেশের তিরিশ শতাংশ নাগরিক করোনা আক্রান্ত, যা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ৫০ শতাংশে পৌঁছবে। তবে আশার কথা শুনিয়েছেন প্যানেল। তাঁদের মতে সঠিক ভাবে বিধিনিষেধ মেনে চললে আগামী বছরেই নিয়ন্ত্রণে চলে আসবে করোনা।

RELATED Articles