শুরু হতে চলেছে করোনার অত্যন্ত ‘বিপজ্জনক’ পর্যায়! বাড়বে সংক্রমণের গতি, সতর্কতা জারি করল WHO

এবার করোনা সংক্রমন অত্যন্ত বিপজ্জনক পর্যায় উত্তীর্ণ হতে চলেছে। গত ছ’মাস ধরে ভাইরাসের মোকাবিলায় অবিরাম লড়াই চালাচ্ছেন বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এখনও অবধি বিশ্বব্যাপী ৪ লক্ষ ৬৩ হাজার ১৯ জনের এই মারণ ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছেন। এছাড়া বিশ্বের মধ্যে মোট ৮৭ লক্ষ ৮৩ হাজার ২২৫ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

ভারতেও করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৮১২ জন। শুধু সংক্রমন না, বেড়েছে মৃতের সংখ্যাও। করোনায় মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৪ হাজার মানুষের দেহে নতুন করে এই ভাইরাসের হদিশ পাওয়া গেছে যাতে আতঙ্কিত হচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) জানান, এরপর শুরু হচ্ছে করোনার এক অত্যন্ত ‘বিপজ্জনক’ পর্যায়। এই পর্যায়ে সংক্রমণের হার বহুগুণ বৃদ্ধি পাবে বলে আতঙ্কিত হচ্ছেন হু’র অধিকর্তা। ইতিমধ্যেই তার প্রমাণও মিলেছে। একদিনে গোটা বিশ্বে প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, যা সত্যি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ একাধিক দেশের শতাধিক বিজ্ঞানী ও গবেষকদের কাছে।

এ দিন WHO-এর ডিরেক্টর জেনারেল জানান, করোনা এড়াতে সারা বিশ্বের কত শত মানুষ আজ গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে থাকতে থাকতে সবারই প্রায় নাভিশ্বাস উঠে গেছে। কিন্তু এখনই অধৈর্য হলে চলবে না। কারণ, আগামীদিনে করোনার অত্যন্ত ‘বিপজ্জনক’ পর্যায় শুরু হতে চলেছে। এই সময় সামান্য অসতর্কতাও ডেকে আনতে পারে ভয়ঙ্কর পরিণতি, সতর্কবার্তা দিলেন টেড্রস আধানম ঘেব্রেইসাস।

RELATED Articles

Leave a Comment