করোনার থাবা এবার বাংলাদেশের ক্রীড়াজগতে, সংক্রামিত মাশরাফি মোর্তাজা সহ আরও এক ক্রিকেটার

পাকিস্তানের পর এবার করোনার হানা বাংলাদেশের ক্রিকেট জগৎ থেকে। বাংলাদেশের সফলতম ওয়ান ডে অধিনায়ক মাশরাফি মোর্তাজা এর শরীরে করোনা থাবা। হিন্দুস্তান টাইমসকে করোনা সংক্রামিতের খবর জানান তাঁর ভাই মোরসালিন মোর্তাজা।

সম্প্রতি পাকিস্তানী প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি তাঁর করোনা সংক্রমনের বিষয় নিজেই টুইট করে জানান। এবার খবর এলো ভারতের আরও এক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে। মাশরাফি মোর্তাজার ভাই মোরসালিন জানান, ‘গত ৩-৪ দিন ধরেই মাশরাফির শরীর খারাপ ছিল। সাথে জ্বরের লক্ষণ দেখা দেয়। এরপর আমরা দুশ্চিন্তায় পড়ে যাই এবং ওর করোনা পরীক্ষা করাই। আগের দিনই আমরা রিপোর্ট হাতে পেয়েছি। তাতে ওর শরীরে করোনার হদিশ মিলেছে। এই মুহূর্তে ও মীরপুরের বাড়িতে বিশ্রামে রয়েছে।’

এর আগে বাংলাদেশের প্রাক্তন ওপেনার নাফিস ইকবালেরও করোনায় সংক্রমনের খবর মেলে। নাফিস সম্পর্কে বাংলাদেশের বর্তমান ওপেনার তামিম ইকবালের দাদা।

RELATED Articles

Leave a Comment