শুরু হবে নেতাদের টিকাকরণ! দ্বিতীয় দফায় করোনা প্রতিষেধক নেবেন মোদী-মমতা

প্রথম দফার পর দ্বিতীয় দফায় টিকাকরণ শুরু হলেই করোনার প্রতিষেধক নেবেন প্রধানমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে। এই একই দফায় টিকা নেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের‌ও।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ঠিক হয়েছে পরবর্তী দফায় ভ্যাকসিন পাবেন সেই সমস্ত রাজনৈতিক নেতারা যাঁদের বয়স ৫০ এর ওপর।

বর্তমানে, দেশজুড়ে করোনার টিকাকরণ চলছে প্রথম সারির যোদ্ধাদের মধ্যে। প্রতিষেধক পাচ্ছেন পুলিশ, সশস্ত্র বাহিনী, মিউনিসিপ্যাল কর্মী, স্বাস্থ্যকর্মীরা। এর পরেই ভ্যাকসিন পাবেন পঞ্চাশোর্ধরা। পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হবে বয়স পঞ্চাশের কম অথচ কো- মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদেরও।

সূত্র মারফত খবর, সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী মোদী হয়তো টিকা নেবেন মার্চ বা এপ্রিলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিকের কথায়, প্রধানমন্ত্রী কিছুতেই চান না করোনা টিকাকরণের যে সিস্টেম তৈরি করা হয়েছে তা কোন‌ও ভাবে ব্যাহত হোক। এই মর্মে তাঁর কথাও হয়েছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। কোভিড যোদ্ধাদের টিকাকরণের মাঝে ঢুকে না পড়ে যখন সুযোগ আসবে তখনই যেন রাজনীতিবিদরা টিকা নেন, এই বিষয়ে বারবার সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

 

RELATED Articles