Terrorist Attack on Republic Day: প্রজাতন্ত্র দিবসেই জঙ্গি হামলার সম্ভাবনা বাংলায়, সতর্ক বার্তা জারি

বাংলায় ফের নাশকতার ছক। প্রজাতন্ত্র দিবসের দিনই বাংলার চার জায়গায় হতে পারে জঙ্গি হামলা। এমনটাই জানিয়ে সতর্ক বার্তা জারি করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

রাজ্যে ৬-৭জন জেএমবি জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে বলে খবর মিলেছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। মালদা ডিভিশনের চারটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনকে মূলত লক্ষ্য করা হয়েছে বলে খবর মিলেছে। মালদাত্র টাউন স্টেশন ছাড়াও নিউ ফারাক্কা, সাহেবগঞ্জ, ভাগলপুর স্টেশন, এসব জায়গায়ও জঙ্গিদের নজরে রয়েছে বলে খবর মিলেছে। জঙ্গি হামলার কথা জানতে পেরে মালদা শহরের চারিদিকে নিরাপত্তা করা হয়েছে আটোসাটো। শুধু মালদাই নয়, রাজ্যের সব জায়গাতেই কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে খবর মিলেছে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসেও নাশকতার ছক হয়েছিল বাংলার বীরভূম জেলায়। সেই সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ মোট ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। যাদের মধ্যে ৪ জন বাংলাদেশী ও বাকি দুইজন স্থানীয় যুবক। বীরভূমের পুলিশ দাবী করেছিলেনে যে এলাকার বড় কোনও নেতাকে খুন করার জন্য সুপারি দিয়ে আনা হয় ওই ৪ বাংলাদেশী দুষ্কৃতীকে।

বীরভূম জেলার তালতোর এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে বীরভূম জেলা পুলিশ। ওই বাড়িতেই লুকিয়ে ছিল ৬ দুষ্কৃতী। জানা যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই এলাকা। ধৃতদের কাছ থেকে যে পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাতে বড় কোনও হামলা চালানোর ক্ষমতা ছিল ওই দুষ্কৃতীদের এমনটাই সন্দেহ করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মেদিনীপুর জেলের এক বন্দি বীরভূম জেলার এক বড় নেতাকে খুনের জন্য ওই সুপারি দেয়। গোপন সূত্রে খবর পেয়ে তাদের ডেরায় অভিযান চালায় পুলিশ। ভেস্তে দেওয়া হয় তাদের পরিকল্পনা।

RELATED Articles