খোদ ডাক্তারের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ করোনা আক্রান্ত তরুণীর, তদন্তে উঠে এল অন্য গল্প!

রক্ষকই ভক্ষক! করোনা আক্রান্ত এক তরুণীর যৌন হেনস্থা করলেন এক চিকিৎসক! শুধু তাই নয়, জানা গিয়েছে যে ওই চিকিৎসকও করোনা আক্রান্ত এবং দু’জনকে একই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল!

নয়ডার এক বেসরকারি হাসপাতালে ঘটা এই ঘটনা নিয়ে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। বছর কুড়ির ওই নির্যাতিতা তরুণী অভিযোগ করেছিলেন যে তাকে এক চিকিৎসক যৌন হেনস্থা করেছে। পুলিশ তদন্তে নামতেই তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায় যে ওই চিকিৎসক এবং ওই তরুণীকে হাসপাতালের তরফ থেকে একটি আইসোলেশন ওয়ার্ডেই ভর্তি করা হয়।

কেন একই আইসোলেশন ওয়ার্ডে মহিলা এবং পুরুষকে রেখে নিয়মের বাইরে গেল হাসপাতাল? সে বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, গত সপ্তাহেই ওই তরুণী এবং অভিযুক্ত চিকিৎসকের কোভিড পজিটিভ ধরা পড়ে। তার পরই তাদের এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই আইসোলেশন ওয়ার্ডে থাকার সময় ওই তরুণীকে যৌন হেনস্থা করেন ওই চিকিৎসক, এরকমটাই অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা তরুণী। নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিস কমিশনার রণবিজয় সিং জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্রই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের ভগবান মানছেন গোটা দেশের মানুষ। সেখানে এই ঘটনা ব্যতিক্রম তো বটেই সেই সঙ্গে অত্যন্ত নিন্দনীয়।

RELATED Articles

Leave a Comment