ভারত কি আরোগ্যের পথে? গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হারে মিলছে প্রমাণ

ইতিমধ্যেই খবর এসেছে, রাশিয়ার আবিষ্কার করে ফেলেছে করোনা ভ্যাকসিন। মিলেছে ছাড়পত্র। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা করেছেন। ‌ প্রথম ভ্যাকসিনটি ইতিমধ্যেই নিয়েছেন প্রেসিডেন্ট কন্যা‌। অন্যদিকে ভারতীয়দের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে রইল একগুচ্ছ সুখবর।

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০১ জন। চলতি মাসের প্রথমদিকে যখন প্রত্যেকদিন যখন ৬০০০০ যখন আক্রান্ত হচ্ছিলেন সেখানে এই খবর যথেষ্ট আশাপ্রদ। অন্যদিকে কমছে করোনা পজিটিভিটি রেট।

সারা বিশ্বে যখন করোনায় মৃত্যুহার তুল্যমূল্য ৩.৬৫ শতাংশ। ভারতে তখন গড় ১.৯৯ শতাংশ। ভারতে সোমবার যেখানে পজিভিটি রেট ছিল ১৩ শতাংশ, মঙ্গলবার পজিটিভিটি রেট পৌঁছেছে ৭.৬৮ শতাংশে।রাজধানী দিল্লিও প্রায় আরোগ্যের পথে। সেখানে ৯০% এরও বেশি করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তবে চিন্তা বাড়ছে তামিলনাড়ু কে নিয়ে। সেখানে প্রায় ৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ৮৭১ জনের।

আরও অন্যান্য খবর