আবারও আক্রান্ত পুলওয়ামা। সেনা কনভয়ে ঘটল আইডি বিস্ফোরণ। আহত এক সেনা জওয়ান!

ফের আক্রমণের নিশানায় পুলওয়ামা। রবিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। আজ দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামার গোঙ্গু অঞ্চলে সেনা জ‌ওয়ানরা যখন পুলওয়ামা রোড অতিক্রম করে যাচ্ছিলেন তখন‌ই ঘটে এই বিস্ফোরণ। আইডি বিস্ফোরণের দরুণ জখম হয়েছেন এক জওয়ান। তবে এখন তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভালো।

সূত্র মারফত খবর, সেনারা যখন গোঙ্গুর সারকুলার রোড পার করবে তখনই সেখানে আইডি বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। বিস্ফোরণের পর সমস্ত অঞ্চল ঘিরে ফেলা হয় এবং শূন্যে গুলিও চালানো হয়। ইতিমধ‍্যেই জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযানও শুরু হয়ে গেছে।

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামা রোডের কাছে একটি ছোটখাটো বিস্ফোরণ হয়েছে। ১৮২ বিএন সিআরপির জিডি প্রদীপ দাসের হাতে সামান্য আঘাত লেগেছে।

সূত্র জানাচ্ছে জঙ্গিরা গোঙ্গুর একটি গাছের কাছে এই আইডি রেখেছিল। সেনা কনভয় সে অঞ্চল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়।

RELATED Articles

Leave a Comment