এ কেমন স্কুটার! চলতে চলতেই মাঝরাস্তায় দু-টুকরো হয়ে গেল Ola ইলেকট্রিক স্কুটার, প্রবল চাপের মুখে Ola Electric

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় Ola Electric-এর বিরুদ্ধে উঠল এক ভয়ংকর অভিযোগ। চলতে চলতেই মাঝ রাস্তায় দু-টুকরো হয়ে গেল Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার। ওই স্কুটারের মালিক দাবী করেছেন যে খুব কম গতিতেই তিনি স্কুটার চালাচ্ছিলেন। কিন্তু স্কুটারের যে টিউবটি সামনের চাকাকে হ্যান্ডেলবারের সঙ্গে যুক্ত করে রাখে, চালানোর সময় তা ভেঙে যায়। এরপরই ওই আরোহীকে বেশ বিপদের মুখে পড়তে হয়।

শ্রীনাধ মেনন নামে এক ব্যক্তি একটি ভাঙা ফ্রন্ট সাসপেনশন সহ Ola S1 Pro স্কুটারের ছবি পোস্ট করেন টুইটারে। তিনি লেখেন, “কম গতিতে স্কুটার চালানো সত্ত্বেও সামনের সাসপেনশন ভেঙে গিয়েছে। আমরা এখন এই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমরা এই স্কুটার বদল করে দেওয়ার আবেদন জানাচ্ছি। আমি চাই মানুষের জীবন বাঁচাতে খারাপ উপাদানে তৈরি এই স্কুটারের ডিজাইনে বদল আসুক”।

https://twitter.com/SreenadhMenon/status/1529008272124301312?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1529008272124301312%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-2221169042194495301.ampproject.net%2F2205120110001%2Fframe.html

এই ছবিতে দেখা গিয়েছে যে স্কুটারের সামনের চাকা পুরোপুরি আলাদ হয়ে পাশে পড়ে রয়েছে। আর স্কুটারের বাকি অংশ পাশে মাটিতে পড়ে।

এই টুইট সামনে আসতেই আরও অনেকেই ওই ব্যক্তিকে সমর্থন করেছেন। তাঁর টুইটের জবাবে আনন্দ নামে এক ব্যক্তি লেখেন, “আমার সঙ্গেই একই ঘটনা ঘটেছে। ইকো মোডে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে পাহাড়ে ওঠার সময় দেওয়ালে ধাক্কা মারলে সামনের ফর্ক খুলে যায়। তবে সমতলেও কিছু গ্রাহকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এটাকে গুরুতর ভাবে বিবেচনা করে সমাধানের চেষ্টা করুন”।

বলে রাখি, গত সপ্তাহেই ফের Ola S1 Pro বুকিং শুরু হয়। Ola Electric-এর তরফে এই ইলেকট্রিক স্কুটারের দাম টাকা বাড়ানো হয়েছে ১০ হাজার টাকা। কোম্পানির তরফে দাবী করা হয়েছে যে অর্ডার করার ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি করা হচ্ছে ইলেকট্রিক স্কুটার। এই জন্য সংস্থার কর্ণধার কোম্পানির কর্মীদের টুইট করে ধন্যবাদও জানান। ফের কবে Ola S1 বিক্রি শুরু হবে, তা অবশ্য এখনও কিছু জানা যায় নি।  

বলে রাখা ভালো, এর আগেও এই একাধিক ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এই কারণে, গত এপ্রিল মাসে ১,৪৪১টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় Ola Electric। পুনেতেও ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা ঘটে। এরপরই কেন্দ্রের তরফে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আরও অন্যান্য খবর