আমফান তান্ডবে বিপর্যস্ত, বিদ্যুৎহীন, বালাসোর, প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, মৃত ১!

ভারতের দুই রাজ্যের উপকূলে ঢুকে পড়েছে সাইক্লোন আমফান। ওড়িশায় ইতিমধ্যেই সেটি পারাদ্বীপ, কেন্দ্রপাড়া, ধারমা জেলা পার করে বালোসোরের দিকে এগোচ্ছে। দুপুর আড়াইটের পর ল্যান্ডফল শুরু করেছে আমফান। সন্ধ্যের আগেই সেটি প্রবল বেগে বালাসোরে আছড়ে পড়তে পারে এমনটাই আশঙ্কা। করেছেন ওড়িশার রিলিফ কমিশনার প্রদীপ কুমার জেনা।

বালাসোর জেলায় ইতিমধ্যেই তাণ্ডব শুরু করে দিয়েছে আমফান। শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে তীব্র হাওয়া। বালাসোরের ভোগারাই ব্লকে একটি বিদ্যুতের খুঁটি এসে পড়ে এক মহিলার ওপরে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মনে করা হচ্ছে কোনও কাজের জন্য বাইরে বেরিয়েছিলেন ওই মহিলা।

বালাসোরের খাইরা ব্লকের একাধিক কাঁচা বাড়ি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। জয়পুর জেলার বারি ব্লকেও শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও ঝড়। বিদ্যুৎহীন সমস্ত অঞ্চল। বিদ্যুতের বহু খুঁটি, গাছ উপড়ে পড়ে বহু যায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়েও মৃত্যু হয়েছে এক শিশুর।

ওড়িশা উপকূলের ৩ জেলায় সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ঝড়ের গতি। এনডিআরএফের টিম দ্রুততার সঙ্গে কাজ করেছে। ভদ্রক ও বালাসোর থেকে মোট ১.৫ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment