আমফানের দাপটে জাতীয় সড়কের ওপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে বড় গাছ। সেইসঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে যাওয়ার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ পরিষেবাও। শুধু মাত্র ছোট আকারের গাড়ি চলাচল করতে পারলেও বড় গাড়ি কে দাঁড়িয়ে থাকতে হচ্ছে জাতীয় সড়কের ওপর। গাছটি সম্পূর্ণ ভাবে পড়ে গেলে একেবারেই স্তব্ধ হয়ে যাবে যান চলাচল!
কাকদ্বীপে ‘নতুন রাস্তা’ বলে পরিচিত এই জাতীয় সড়কের একদিকে বকখালি যাওয়ার রাস্তা অন্যদিকে ডায়মন্ডহারবার যাওয়ার রাস্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক এখন বন্ধ হয়ে যাওয়ার অসুবিধায় পড়তে হবে মানুষকে। বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর কাকদ্বীপে এই মুহূর্তে সামগ্রিকভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ল্যান্ডফল হওয়ার পরই তান্ডব শুরু হয়েছে দিঘাতেও। ভেঙেছে অনেক বাড়ি, উড়ে গেছে ১০০০ লিটার জলের ট্যাঙ্ক!
কলকাতা পুলিশ সূত্রে খবর, কলকাতা শহরে অন্তত ২৭টি জায়গায় গাছ ভেঙে পড়েছে, ভেঙেছে ট্রাফিক সিগন্যালের লাইটপোস্টও। ঝড়ের আগে থেকেই শহরে বন্ধ সমস্ত ফ্লাইওভারও।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!