গত শুক্রবার সকাল নয়টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন,’ এই দুঃসময় আমরা কেউ একা নই। আমাদের একসাথে থেকেই এই বিপর্যয়ের মোকাবিলা করতে হবে এবং এই একতা, আমরা অন্ধকারকে দূর করার মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেবে।’ সেই মতো স্থির হয় আজ অর্থাৎ ৫ই এপ্রিল সারা দেশের মানুষ রাত ৯টায় ৯ মিনিটের জন্য নিজের বাড়ির আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ নাহলে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে অন্ধকারকে দূর করবে।
প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে ৯ মিনিট ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একতা প্রদর্শন করলো। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা গেলো বাড়ির সামনে মাটির প্রদীপ জ্বালাতে। এইরকম ভাবেই সব নেতা মন্ত্রী থেকে সাধারণ মানুষ করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হলেন।
এর আগে ২২শে মার্চ করোনার বিরুদ্ধে জনতা কার্ফুর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন্টা ও থালা বাজিয়ে, করতালির মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে অনুরোধ করেছিলেন। মানুষ তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছিল এবং আজও সাড়া দিল। চারিদিকে যেন করোনারূপী রাবণকে বধ করতে মানুষ ৯ মিনিটের দীপাবলি উদযাপন করল।
দেশে করোনার প্রভাব ক্রমশ বেড়েই চলেছে । ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০০ এর কাছে। মৃতের সংখ্যা ৭৭ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৭ জন। এই সময় মানুষকে নিজের মনে সাহস রাখতেই হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিপর্যয়ের মোকাবিলা করতে হবে। আজ সেই ঘটনাই দেখালো আমাদের দেশ।





