বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার অতুল সুভাষের মৃত্যু ঘিরে এমনিতেই বিতর্ক তুঙ্গে। আর তার মাঝেই দিল্লিতে স্ত্রীর সঙ্গে বচসার জেরে আরও এক বেকারি মালিকের আত্মহত্যার গুঞ্জনে বিতর্ক শুরু হলো।এর মাঝে গতকাল, মঙ্গলবার দিন মডেল টাউনের কল্যাণ বিহার অঞ্চলে নিজের বাড়িতেই ঝুলন্ত দেহ পাওয়া যায় পুনীত খুরানার।
প্রাথমিক ভাবে যা ধারণা করা হচ্ছে, তিনি সম্ভবত আত্মহত্যা করেছেন। কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে পুনীতের বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। গত ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর জানা গিয়েছে, স্বামী-স্ত্রী মিলে ‘গডস কেক বেকারি’ নামের একটি বেকারিও চালাতেন। অন্য একটি ক্যাফেও ছিল তাঁদের। তবে সেটা বন্ধ হয়ে গিয়েছিল আগেই।
কিন্তু বেকারি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। আর সম্পর্কে বিচ্ছেদ টানার সিদ্ধান্তও নিয়েছিলেন তাঁরা। কিন্তু এরপরও ছিল বচসা। শোনা যায়, বেকারির মালিকানা কার কাছে তাই নিয়ে ছিল দ্বন্দ্ব। আত্মহত্যার আগে শেষবারের জন্য স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন পুনীত। পুলিশ জানিয়েছে সেই তথ্য। পরিবারের দাবি, বেকারির ব্যবসা নিয়েই কথা হয়েছিল।
আরও পড়ুনঃ মধ্যরাতে ছাদে উঠে স্ত্রীর সঙ্গে প্রেম! হাতেনাতে ধরলেন স্বামী! প্রেমিকার স্বামীর হাতে বেদম মার জুটল যুবকের
কল রেকর্ডিং নিজের পরিবারের সদস্যদেরও পাঠিয়েছিলেন তাঁর স্ত্রী। পুলিশ খতিয়ে দেখছে পুনীতের ফোনটি। শিগগিরি তাঁর স্ত্রীকেও নাকি জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কল রেকর্ডিংটিও উদ্ধারের চেষ্টা চলছে। সেখান থেকে সূত্র মিলতে পারে বলে জানা যাচ্ছে।





