মধ্যরাতে ছাদে উঠে প্রেম। হাতেনাতে ধরা পড়তেই প্রেমিকের স্বামীর হাতে বেদম মার জুটল যুবকের। যুবককে পাকড়াও করে মারধর করলেন মহিলার স্বামী এবং পরিবারের সদস্যেরা। রবিবার রাতে এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের আমরোহার গজরৌলা এলাকায়। যুবককে মারধরের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বলা যাচ্ছে, রবিবার রাতে ওই যুবক দেখা করতে গিয়েছিলেন তাঁর বিবাহিত প্রেমিকার সঙ্গে। অসীম সাহসের সাথে মহিলার শ্বশুরবাড়ির ছাদে তাঁরা দেখাও করেন। ঠিক এমন সময় ওই মহিলার স্বামী ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। তারপর তিনি চিৎকার করে বাড়ির বাকি সদস্যদের ডাকেন। ওই মহিলার স্বামী এবং পরিবারের বাকি সদস্যেরা ওই যুবককে ধরে মারধর করেন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাড়ির ছাদে ওই যুবককে ধরে বেদম পেটাচ্ছেন জনা কয়েক যুবক। তার উপর পড়ছে এলোপাথাড়ি লাথি-ঘুষি। এমনকি লাঠি এবং বেল্ট দিয়েও মারা হচ্ছে তাঁকে। আঘাতে তিনি চিৎকার করে কাঁদছেন। এমনকি হাতজোড় করে ক্ষমাও চাইতে দেখা যাচ্ছে। সোমবার সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুনঃ বর্ষবরণের রাতেই জাঁকিয়ে শীত কলকাতায়, এক ধাক্কায় পারদ পড়ল৩ ডিগ্রি! জানুন আবহাওয়ার আপডেট
প্রসঙ্গত উল্লেখ্য, এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তৎপর হয়েছে পুলিশ। পুলিশ ঘটনাটি সম্পর্কে জানিয়েছে, মারধরের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তদন্ত। তদন্তের ফলাফলের ভিত্তিতে ঘটনার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
अमरोहा में युवक को आशिकी करना पड़ा भारी
पति ने पत्नी के प्रेमी को रंगे हाथों पकड़ा
पति ने प्रेमी को लात घुसो से जमकर पीटा
पति व उसके परिजनों ने पत्नी के प्रेमी को जमीन गिरा गिराकर जमकर पीटा
पिटाई से बुरी तरह से लहुलुहान हुआ प्रेमी
मारपीट का लाइव विडियों वायरल
गजरौला थाना… pic.twitter.com/4YOX4F5aNH
— News1India (@News1IndiaTweet) December 31, 2024






