রাজধানীতে পিৎজা ডেলিভারি বয়ের কোভিড-১৯ ধরা পড়ল, সংস্পর্শে আসা পরিবাররা হোম কোয়ারেন্টাইনে

করোনার প্রভাব যেন সারা দেশে ধীরে ধীরে বেড়েই চলেছে। রাজধানীতে এবার বছর উনিশের এক পিৎজা ডেলিভারি এজেন্ট করোনা আক্রান্ত হলেন। গত ১২ এপ্রিল পর্যন্ত তিনি পিৎজা ডেলিভারির কাজ করেছেন দক্ষিণ দিল্লিতে। আর শেষ ১৫ দিনে দক্ষিণ দিল্লির হজ খাস, মালব্য নগর ও সাবিত্রী নগরে ৭২টির মতো পরিবারের কাছে হোম ডেলিভারি করেছেন। ফলে ওইসব পরিবার তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে। সব পরিবারকে এখন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং ছেলেটিকে ভর্তি করা হয়েছে আরএমএল নগরে। এই ডেলিভারি এজেন্টের সংস্পর্শে আসা আরও ২০ জন ডেলিভারি বয়কেও ছত্তরপুরে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

ছেলেটির ভাইরাস সংক্রমনের ইতিহাস খুঁজতে গিয়ে জানা গেছে তিনি বিদেশে যাননি, কিন্তু সম্ভবত কোনও সংক্রমিত পরিবারে পিৎজা ডেলিভারি করতে গিয়েই এই রোগ তার কাছে চলে এসেছে বলে আশঙ্কা স্বাস্থ্যদপ্তরের অফিসারদের।

দিল্লিতে এখনও অবধি ১৫৭৮টি করোনা সংক্রমন ঘটেছে, যার মধ্যে মারা গিয়েছেন ৩০ জনের বেশি। সংশ্লিষ্ট ফুড ডেলিভারি সংস্থাটি বলেছেন, ‘আজ তারা জানতে পেরেছেন, ওই কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছেন। শেষ কয়েকদিন তিনি জোমাটোর কিছু অর্ডার ডেলিভারি করেছিলেন দক্ষিণ দিল্লিতে। তবে ডেলিভারি দেওয়ার সময়ই তিনি আক্রান্ত হয়েছেন কিনা, আমরা নিশ্চিত নই। তবে কাস্টমারদের সঙ্গে সরকারি লোকজন যোগাযোগ করেছেন ইতিমধ্যেই এবং যে রেস্তোরাঁয় ওই ডেলিভারি বয় কাজ করতেন, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।’

তাঁরা আরও জানান, ‘কোভিড-১৯ এর সংক্রমন এখন যেকোনো মানুষেরই হতে পারে, কিন্তু আমাদের সবার পক্ষে নিজেদের একদম বিচ্ছিন্ন করে রাখা কার্যত অসম্ভব, এমন সময়ে যখন খাবারের মতো জরুরি সামগ্রীর ক্ষেত্রে বাইরের সাহায্য আমাদের নিতেই হয়। আমাদের গভীর বিশ্বাস, কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন, এটা জানা থাকলে আমাদের একজন রাইডারও কাজ করবেন না।’

RELATED Articles

Leave a Comment