এক‌ই দেশের দুই ছবি। রাম পুজিত, শিব অবহেলিত। অযোধ্যায় ভূমিপুজোর দিন কাশ্মীরে ভাঙা হল শিবের মন্দির!

৫ই আগস্ট রাম পুজো উপলক্ষে অযোধ্যায় উদযাপিত হয় অকাল দীপাবলি। সেই দিন উত্তরপ্রদেশ সহ হিন্দু সমাজে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। তবে রাম পুজোর ওই শুভদিনে কাশ্মীরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যা নিয়ে মানুষজন সোশ্যাল মিডিয়ায় আক্রোশ প্রকাশ করে।

এই ঘটনাটি ঘটেছে কুপওয়ারার জলখানি গ্রামে, যেখানে একটি শিবমন্দিরকে ভেঙে ফেলা হয়েছে। জানা যাচ্ছে কিছু বছর আগেও একটি মন্দিরকে এমন ভাবেই টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। এক সোশ্যাল মিডিয়ায় ব্যাবহারকারী নিজের শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “কিছু বছর আগে শিবলিঙ্গটি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু আমাদের আস্থা দেখুন, আমরা এতেই খুশি ছিলাম যে মন্দিরের কাঠামো টিকে রয়েছে। এখন সেটাও গুঁড়িয়ে দেওয়া হল। আশা করছি আবারও কোনোদিন মন্দিরটিকে সরিয়ে তোলা হবে এবং আমরা প্রার্থনা করতে পারবো। এটা খুবই দুঃখের ঘটনা।”

https://twitter.com/kpnewschannel/status/1292368467186913280?s=20

প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীরে বেশিরভাগ মন্দির‌ই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে বা কট্টরপন্থীদের হাতে পড়ে শেষ হয়েছে। এক সময় ছিল যখন কাশ্মীরের মন্দির, কাশ্মীরের সংস্কৃতি পুরো বিশ্ব জুড়ে খ্যাত ছিল। আজ সেই কাশ্মীর যেন নরকে পরিণত হচ্ছে। তবে ভারতের হিন্দু জনমানস আজও কাশ্মীরের মন্দিরের প্রতি আগের মতোই শ্রদ্ধা ব্যাক্ত করে।

https://twitter.com/DharA15167619/status/1292363100964839424?s=20

২০১২ সালের এক রিপোর্ট জানাচ্ছে, বিগত দুদশকে শুধুমাত্র শ্রীনগরে ২০৮ টি মন্দিরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে অনেক মন্দির ৯ তম শতাব্দীতে নির্মাণ হয়েছিল। এখন সেই সমস্ত মন্দির ভগ্নঅবস্থায় রয়েছে। সরকারের অবহেলার কারণে মন্দিরগুলি এখন মুছে যাওয়ার পথে। অন্যদিকে কট্টরপন্থীদের উপদ্রবে ভালো থাকা মন্দিরগুলিও ভাঙতে শুরু হয়েছে।

RELATED Articles

Leave a Comment