স্বাধীনতার আগে কালাপানি পাঠানো মানে ভয়ঙ্কর এক ব্যাপার ছিল! কালাপানি জেল অর্থাৎ আন্দামানের সেলুলার জেলে কত স্বাধীনতা সংগ্রামীকে চিরজীবনের মতো গুম করে দেওয়া হয়েছে তার কোন ইয়ত্তা নেই। এখানে বন্দি করলে সমুদ্র সাঁতরে মূল ভারতীয় ভূখণ্ডে ঢোকা অসম্ভব ছিল সেই সময়। তাই নির্জন সেই দ্বীপে মৃত্যুর প্রহর গুনতেন বীর স্বাধীনতা সংগ্রামীরা।
বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উন্নতি হলেও এবার ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে এই দ্বীপপুঞ্জে উন্নতির জোয়ার বইয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে অবশ্য বাকি ভারতও এই উন্নতির জোয়ারে সামিল হল। জানা যাচ্ছে যে, সমুদ্রের নীচ দিয়ে ২ হাজার ৩০০ কিলোমিটার লম্বা অপ্টিকাল কেবল ফাইবার দিয়ে জুড়ে যাবে চেন্নাই এবং পোর্ট ব্লেয়ার। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এবার মিলবে দ্রুত গতির ইন্টারনেট, ঘুচবে টেলিকমের সমস্যাও।
আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন যে করো না ভাইরাসের মতো অতিমারিও এই প্রকল্পে বাঁধা সৃষ্টি করতে পারেনি। নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে কাজ। ২ বছর আগে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই কাজ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য এই দিনটি বড় দিন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। ইন্টারনেট নিয়ে সমস্যা মেটানোর পর এবার প্রধানমন্ত্রীর লক্ষ্য আন্দামানের রাস্তা, জল ও আকাশ সংযোগ ব্যবস্থার উন্নতি সাধন।
জানা গিয়েছে যে নতুন প্রকল্পে এবার পোর্ট ব্লেয়ারে ইন্টারনেট মিলবে প্রতি সেকেন্ডে ৪০০ জিবি করে। অন্যান্য দ্বীপগুলিতে সেকেন্ডে ২০০ জিবি করে ইন্টারনেট মিলবে। গোটা প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ১ হাজার ২২৪ কোটি টাকা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, এবার থেকে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভ্রমণ করতে পারবেন। নতুন এই প্রকল্পের ফলে মৎস্য শিল্প চাঙ্গা হয়ে উঠবে। নতুন কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও ৫ বছরের মধ্যে ১০ হাজার কোটি টাকার ট্রান্স সিপমেন্ট বন্দর গড়ে তোলার কথাও বলছেন মোদী।





