বিজেপির খারাপ ফলাফলের জের! পদত্যাগের ইচ্ছা প্রকাশ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের, দলও ছাড়বেন নাকি?

আশানুরূপ ফল করেনি বিজেপি। সেই কারণে এবার নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়বনীশ। বিজেপি নেতৃত্বের কাছে তিনি আবেদন জানিয়েছেন যাতে উপ-মুখ্যমন্ত্রীর সমস্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

গতকাল, ৪ জুন ছিল লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এই বছর ৪০০ আসন পার করার লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু ৪০০ তো দূর, ৩০০-র গণ্ডিও পার করতে পারেনি তারা। ২৯৩-তে এসেই থেমে গিয়েছে এনডিএ-র বিজয়রথের চাকা। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে তবে তা আগের বারের থেকে সংখ্যায় কম।

মহারাষ্ট্রে একনাথ শিন্ডের সরকার থাকা সত্ত্বেও সেখানে বিজেপি বেশ কম আসন পেয়েছে। ২০১৯ সাকের লোকসভা নির্বাচনে যেখানে সে রাজ্যে বিজেপির আসন সংখ্যা ছিল ২৩। সেই সংখ্যা ২০২৪-এ কমে দাঁড়িয়েছে মাত্র ৯টিতে। আর এর ফলেই বেশ মুষড়ে পড়েছেন একদা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে থাকা দেবেন্দ্র ফড়নবীশ।

এদিন নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, “বিধানসভা নির্বাচনে যাতে আমার দলের আরও উন্নতি হয়, সেই কারণে আমি সাংগঠনিক স্তরে কাজ করতে চাই। সংগঠনকে মজবুত করার কাজেই নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত রাখতে চাই আমি। আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করছি যাতে রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব থেকে আমাকে মুক্তি দেওয়া হয়”।

বলে রাখি, ২০২২ সালের ৩০ জুন একনাথ শিন্ডের সরকারের অধীনে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। এর আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।  

RELATED Articles