শিয়ালদহ ডিভিশনে বারো কামরার ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। তাই প্ল্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি নন ইন্টারলকিং এর কাজ হয়েছে। রেল কর্তৃপক্ষ তরফে শিয়ালদা মেন ও বনগাঁ শাখায় মেগা ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ভোটের আগে যাত্রী হয় রানীর কথা মাথায় রেখেই এই পরিকল্পনা বাতিল করে দেয় রেল কর্তৃপক্ষ। পরিকল্পিত ব্লকের কাজ নেওয়া হবে ভোট মিটতেই এমনই পরিকল্পনা ছিল। তাই এবার তিনদিন কাজ চলবে। টানা তিন দিন কাজ চলার ফলে সেই দিনগুলিতে প্রচুর সংখ্যক ট্রেন (Local train) বাতিল থাকবে। দমদম, বিধাননগর এসে বহু ট্রেন যাত্রা বাতিল করবে। সে কারণেই এবার যাতায়াতের সুবিধার জন্য সড়কপথে বিশেষ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারকে।
ভোট পর্বতেই শিয়ালদা ডিভিশনে ৭ই জুন থেকে তিন দিন ট্রেন বাতিলের পরিকল্পনা নিয়েছে পূর্ব রেলের তরফে। মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশ হতেই আলোচনায় বসেছেন রেলকর্তারা। বুধবার দুপুরে রেলে ঘোষণা করা হয় এই ব্লকের কথা আগামী শুক্রবার থেকে এই ব্লকের কাজ শুরু হলে চলবে রবিবার পর্যন্ত তা না তিন দিনে বেশ কয়েকশো ট্রেন (Local train) বাতিলের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্বল্প দূরত্ব পর্যন্ত গিয়ে যাত্রাবাতিল করবে বেশ কিছু ট্রেন। ফলে শিয়ালদা মেইন ও বনগাঁ শাখায় যাত্রীদের তিনদিন ধরে চরম ভোগান্তি মধ্যে পড়তে হতে পারে।
রেল কর্তৃপক্ষ বেশ কিছু স্টেশন থেকে হকারকে সরানোরও প্রকল্প নিয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের হকারদের দাবি, কেন্দ্রের একচেটিয়া প্রভুত্ব শেষ ফলে তাদের নির্দেশে এখন উচ্ছেদ চলবে না। বাহিনীর তাণ্ডব রোখা যাবে কোন ভাবে। পূর্ব রেলের আরপিএফ আইজি পরমশিব বলেছেন, “যাত্রী স্বার্থ ও উন্নয়নের প্রয়োজনে হকারদের সরানো হয়। এই পরিকল্পনা থেকে সরে আসা যাবে না। প্রযোজনে তা কার্যকর হবে।”
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সপ্তাহান্তে ট্রেন (Local train) বাতিলের ঘটনা ঘটছে। যদিও যাত্রী পরিষেবার কথাও মাথায় রেখেই ট্রেন বাতিল করা হচ্ছে। পরিষেবা আরো ভালো করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে জুনের প্রথম দুদিনেই লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। একাধিক ট্রেনের গতিপথ বা রুট বদল করা হয়েছিল। সপ্তাহের শেষে সাধারণ মানুষকে পোহাতে হয়েছে দুর্ভোগ। লাইনে মেরামতির কাজের জন্য ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সিগন্যাল মেরামতি ও হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুমানি শাখায় ইন্টিগ্রেটেড মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক করার কাজ হয়েছে। এবার শিয়ালদা ডিভিশনে বাতিল হল লোকাল ট্রেন।





