মন্দিরের ভেতর একটি হাতির আদলের মূর্তি রয়েছে। সেখান থেকেই টুপটুপ করে পড়ছিল জলবিন্দু। আর সেই জল পান করতেই ভক্তদের মধ্যে পড়ে যাচ্ছে হুড়োহুড়ি। সেই জলকে সকলে চরণামৃত ভেবেই পান করছেন। সেই ঘটনার ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী ঘটছে সেখানে?
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার বাঁকে বিহারী মন্দিরে। বাঁকে বিহারী মন্দির বিশ্ববিখ্যাত। বিশ্বের নানান প্রান্ত থেকে এই মন্দিরে আসেন অগণিত ভক্তরা। সেই মন্দিরের ভেতরের একটি ভিডিওই ভাইরাল হয়েছে সম্প্রতি। আর সেই ভিডিও নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরের একটি অংশে হাতির আদলের একটি কারুকার্য থেকে জলের বিন্দু পড়ছে টুপটুপ করে। আর সেই জলই কাগজের কাপে সংগ্রহ করছেন ভক্তরা। কেউ কেউ আবার হাতে করে সেই জল নিয়ে পান করছেন। আসলে তারা ভাবছেন সেই জল আসলে পবিত্র চরণামৃত যা সেই জায়গা দিয়ে এসে পড়ছে।
তবে আসল সত্যি সেটা নয়। একটি রিপোর্টে দাবী করা হয়েছে, সেই জল আসলে এসির জল। হাতির মুখের আদলের কারুকার্যের পাইপ দিয়ে বের হচ্ছে এসির জল। আর সেই জলকেই ভক্তরা চরণামৃত ভেবে পান করছেন। ওই রিপোর্টে দাবী করা হয়েছে, যে জলকে ভক্তরা চরণামৃত ভেবে পান করছেন, তা আসলে এসি থেকে বের হওয়া জল যা পানযোগ্য মোটেই নয়।
যে ব্যক্তি এই ভিডিও ক্যামেরাবন্দি করেছেন, তিনি ভক্তদের বলছেন যে এই জল এসির থেকে বের হচ্ছে। কিন্তু এই সতর্কতা সত্ত্বেও দেখা যায়, ভক্তরা সেই জলই পান করছেন। এই ভিডিও সামনে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। তুমুল চর্চায় এখন সেই ভিডিও।
Serious education is needed 100%
People are drinking AC water, thinking it is ‘Charanamrit’ from the feet of God !! pic.twitter.com/bYJTwbvnNK
— ZORO (@BroominsKaBaap) November 3, 2024
আরও পড়ুনঃ ‘সিভিক ভলান্টিয়ার যে একাই যুক্ত, তা আমরা বলিনি’, আর জি কর কাণ্ডের মামলায় জানাল সিবিআই, আর কোন সত্যি জানতে পারল তদন্তকারী সংস্থা?
এই ঘটনা প্রসঙ্গে এক লিভার বিষয়ক চিকিৎসক সতর্ক বার্তা দিয়ে জানান, এসি থেকে পড়া জল নানান রকমের সংক্রমণকে জন্ম দিতে পারে। এর ফলে ফাঙ্গাস সহ নানান সংক্রমণ বাসা বাঁধতে পারে। এই জল শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে বলে জানান তিনি।





