কিছুদিন আগেই সৌদির দুটি তেলভান্ডার ড্রোন হামলার শিকার হয়েছে৷ এরপরই তেল উৎপাদন প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছে সৌদি৷ ক্ষতিগ্রস্ত দুটি তেল ভান্ডারের মধ্যে আবকাইক তেল কেন্দ্রটি বিশ্বের সবচেয়ে বড়ো তেল শোধনাগার এবং আরকেটি কেন্দ্র হলো খুরাইস৷ এই দুটি তেলভান্ডার হামলার শিকারের দরুন তেল উৎপাদন কমে যাওয়ায় এবারে তার প্রভাব ডিজেল পেট্রোলের বাজার দামে পরতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
Check out best Bengal Football website
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের ইন্ডিয়া কো-অর্ডিনেটর জফর জাভেদের সঙ্গে একটি আলোচনায় বসেন। আর সেই আলোচনাতেই উঠে আসে ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধির বিষয়টি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্টই জানালেন যে যা অবস্থা তাতে প্রতি লিটারে ডিজেল এবং পেট্রোলের দাম বাড়তে পারে প্রায় ৬ টাকা করে৷ যদিও এই মূল্য বৃদ্ধি রুখতে জফর জাভেদ পেট্রোলিয়ামকে জিএসটি এর আওতায় আনার কথা বলেন, তবে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে এই সিদ্ধান্তে কেন্দ্র রাজী থাকলেও তা মানবেনা রাজ্যগুলো।
কেন্দ্রীয় মন্ত্রীর এহেন আশঙ্কার পর স্বাভাবিকভাবেই মধ্যবিত্তদের মধ্যে চিন্তা ছড়িয়েছে। তেলের দাম একবারে এই পরিমাণে বৃদ্ধি হলে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে কোথায় দাঁড়াবে তা নিয়ে আশঙ্কায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা।





