আবেদন খারিজ। এবারে যে কোনো সময়ই গ্রেফতার হতে পারেন রাজীব কুমার।

সারদা কান্ডে জড়িত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ওপর থেকে কিছুদিন আগেই রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই গ্রেফতারির ভয়ে কার্যত পলাতল রাজীন কুমার৷ সিবিআই এর তরফে বারবার নোটিশ দিয়ে রাজীব কুমারকে তলবের কথা জানালেও রাজীব কুমার নিখোঁজ। এমতাবস্থায় রাজ্য পুলিশের এডিজি সিআইডি রাজীব কুমারকে হন্য হয়ে খুঁজে চলেছে সিবিআই আধিকারিকেরা।

Check out best Bengal Football website

গ্রেফতারি প্রায় নিশ্চিত জেনেই নিখোঁজ হওয়া রাজীব কুমার তাঁর আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের জন্য দ্বারস্থ হচ্ছন বিভিন্ন কোর্টে। কিন্তু কাজের কাজ হচ্ছেনা। এর পূর্বে বারাসাত কোর্টে রাজীব কুমারের জামিনের অগ্রিম আবেদন জানিয়ে যান তাঁর আইনজীবী। কিন্তু বারাসাত আদালত সেই মামলা ঘুড়িয়ে দেয়৷ এরপর সেই আবেদন নিয়ে আলিপুর জেলা আদালতের দ্বারস্থ হন রাজীব কুমারের আইনজীবী। আজ সেই মামলার শুনানিতেই প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি৷

গত বৃহস্পতিবারই আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট জানিয়ে দিয়েছেন যে, পরোয়ানা ছাড়াই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে CBI আধিকারিকরা। এরপর আজ রাজীব কুমারের আগাম জামিনের শুনানিতে প্রবল বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী। সিবিআই আধিকারিকদের বক্তব্য, রাজীব কুমার পলাতক। তিনি কোনোভাবেই তদন্তের কাজে সাহায্য করছে না। এমতাবস্থায় তাকে আগাম জামিনের ব্যবস্থা করে দিলে তদন্তের কাজে গতি থাকবেনা। এরপরই আলিপুর জেলা আদালতের বিচারপতি রাজীব কুমারের আবেদন খারিজ করে দেন। যার ফলে এবারে গ্রেফতারির সম্ভাবনা আরও বেড়ে রাজীব কুমারের।

হন্য হয়ে রাজীব কুমারকে খুঁজে চলেছেন সিবিআই আধিকারিকেরা। শনিবারও তাঁরা রাজীব কুমারের দফতর ভবানী ভবনে যান তারা। এমনকি উত্তরপ্রদেশে রাজীব কুমারের দেশের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। এডিজি সিআইডি এর স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তাঁরা৷ বলা বাহুল্য, এরপর রাজীব কুমারের খোঁজ পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করার সম্ভাবনা আরও দ্বিগুন পরিমাণে বেড়ে গেলো।

আরও অন্যান্য খবর