রোগিণীর মৃ’ত্যুর পরও চিকিৎসকের মন মোবাইলের রিলে! ডাক্তারের গাফিলতি নিয়ে উত্তপ্ত হাসপাতাল!

দেশের চিকিৎসা ব্যবস্থা যতই আধুনিক হোক না কেন, গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের ঘটনা এখনও মানুষের জীবনে বিপদ ডেকে আনে। বিশেষত, সরকারি হাসপাতালগুলিতে জরুরি পরিষেবার ক্ষেত্রে রোগীর পরিবারের অভিযোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অসচেতনতার ফলে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাম্প্রতিক এক ঘটনায়, চিকিৎসকের গাফিলতিতে এক রোগিণীর মৃত্যুর অভিযোগ উঠেছে, যা চিকিৎসা ব্যবস্থার অসংগঠিত দিককে সামনে নিয়ে এসেছে।

গত মঙ্গলবার ৬০ বছর বয়সি প্রবেশ কুমারী নামে এক রোগিণী হৃদ্‌রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, স্ট্রেচারে শুইয়ে ১৫ মিনিট ধরে তাঁকে অপেক্ষা করানো হয়। এই সময় চিকিৎসক সামনেই ছিলেন, কিন্তু তিনি কোনও উদ্যোগ নেননি। রোগিণীর পরিবারের দাবি, নার্স এবং কম্পাউন্ডাররা রোগিণীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করলেও চিকিৎসক তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলা হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রোগিণীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে সাহায্য চাইতে গেলে তাঁদের অভিযোগ, চিকিৎসক কোনও গুরুত্ব দেননি। তিনি মোবাইলে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।

রোগিণীর অবস্থার অবনতি হলে, ছেলে গুরুশরণ সিংহ চিকিৎসকের কাছে যান। তখন চিকিৎসকের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, এই সময় চিকিৎসক গুরুশরণকে চড় মারেন। সিসিটিভি ফুটেজে এই ঘটনার প্রমাণও পাওয়া গিয়েছে। ঘটনার পর জরুরি বিভাগের ভেতরে চিৎকার-চেঁচামেচি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ মোদির প্রশংসা ‘সমাজের ক্ষমতায়নের পক্ষে যথেষ্ট বাজেট’! মধ্যবিত্তের ও কৃষকদের জন্য রইল কি কি সুবিধা?

পরিবারের অভিযোগ, চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার ফলেই প্রাণ হারিয়েছেন প্রবেশ কুমারী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চিকিৎসক একটি চেয়ারে বসে মোবাইল ব্যবহার করছেন। মৈনপুরী হাসপাতালের এই ঘটনা চিকিৎসকদের পেশাদারিত্ব এবং হাসপাতালের পরিষেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। চিকিৎসার গাফিলতিতে এমন ঘটনা যেন আর না ঘটে, সেই দাবিতে রোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর