Dry Day: বড় দুঃসংবাদ সুরাপ্রেমীদের জন্য! লোকসভা ভোটের সময় বন্ধ থাকবে ম’দের দোকান, কড়া সিদ্ধান্ত সরকারের

Dry Day: নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে নির্বাচন। দেশের সবথেকে বড় নির্বাচনকে কেন্দ্র করে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধিও। এর ফলে বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে ম’দের দোকান। আর এই খবরে মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, লোকসভা ভোটের সময় গোটা ১৫ দিন থাকবে ‘ড্রাই ডে’ (Dry Day) অর্থাৎ বন্ধ থাকবে ম’দের দোকান।     

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফায় নির্বাচন হবে এবার। ১৯ এপ্রিল (প্রথম দফা), ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ (ষষ্ঠ দফা) এবং ১ জুন (সপ্তম দফা) নির্বাচন রয়েছে। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন। গোটা নির্বাচন প্রক্রিয়া চলছে টানা ৪৭ দিন ধরে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, লোকসভা ভোটের সময় গোটা ১৫ দিন থাকবে ‘ড্রাই ডে’ (Dry Day) অর্থাৎ বন্ধ থাকবে ম’দের দোকান।   

জানা গিয়েছে, যে রাজ্যে যেদিন ভোট থাকবে, সেখানে ড্রাই ডে থাকবে। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে ম’দ কেনাবেচা। সাত দফা ভোটের জন্য মোট ১৪ দিন ধাপে ধাপে বন্ধ ম’দের দোকান আর ৪ জুন অর্থাৎ ভোটের ফলাফলের দিন গোটা দেশজুড়ে থাকবে ‘ড্রাই ডে’।

কোন কোন দিন কোন কোন এলাকায় ‘ড্রাই ডে’?

প্রথম দফার ভোটঃ

১৭ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল বিকেল ৫টা

লোকসভা কেন্দ্রঃ

অরুণাচলের (২), অসম (৫), বিহার (৪), ছত্তিশগড় (১), মধ্য প্রদেশ (৬), মহারাষ্ট্ক (৫), মণিপুর (১), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তর প্রদেশ (৮), উত্তরাখণ্ড (৫), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১), জম্মু ও কাশঅমীর (১), লাক্ষাদ্বীপ (১), পুদুচেরি (১), পশ্চিমবঙ্গের (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি)

দ্বিতীয় দফার ভোটঃ

২৪ এপ্রিল বিকেল ৫টা থেকে ২৬ এপ্রিল ৫টা

লোকসভা কেন্দ্রঃ

অসম (৫), বিহার (৫), ছত্তিশগড় (৩), কর্নাটক (১৪), কেরালা (২০), মধ্য প্রদেশ (৭), মহারাষ্ট্র (৮), মণিপুর (১), রাজস্থান (১৩), ত্রিপুরা (১), উত্তর প্রদেশ (৮), জম্মু ও কাশ্মীর (১) এবং পশ্চিমবঙ্গের (রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং)

তৃতীয় দফার ভোটঃ

৫ মে বিকেল ৫টা থেকে ৭ মে বিকেল ৫টা

লোকসভা কেন্দ্রঃ

অসম (৪), বিহার (৫), ছত্তিশগড় (৭), গোয়া (২), গুজরাট (২৬), কর্নাটক (১৪), মধ্য প্রদেশ (৮), মহারাষ্ট্র (১১), উত্তর প্রদেশ (১০), দাদরা, নগর হাভেলি ও দমন-দিউ (২), জম্মু ও কাশ্মীর (১) এবং পশ্চিমবঙ্গ (মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর)

চতুর্থ দফার ভোটঃ

১১ মে বিকেল ৫টা থেকে ১৩ মে বিকেল ৫টা

লোকসভা কেন্দ্রঃ

অন্ধ্র প্রদেশ (২৫), বিহার (৫), ঝাড়খণ্ড (৪), মধ্য প্রদেশ (৮), মহারাষ্ট্র (১১), ওডিশা (৪), তেলঙ্গানা (১৭), উত্তর প্রদেশ (১৩), জম্মু ও কাশ্মীর (১), পশ্চিমবঙ্গ (বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল)

পঞ্চম দফার ভোটঃ

১৮ মে বিকেল ৫টা থেকে ২০ মে বিকেল ৫টা

লোকসভা কেন্দ্রঃ

বিহার (৫), ঝাড়খণ্ড (৩), মহারাষ্ট্র (১৩), ওডিশা (৫), উত্তর প্রদেশ (১৪), জম্মু ও কাশ্মীর (১), লাদাখ (১), পশ্চিমবঙ্গ (হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ)

ষষ্ঠ দফার ভোটঃ

২৩ মে বিকেল ৫টা থেকে ২৫ মে বিকেল ৫টা

লোকসভা কেন্দ্র

বিহার (৮), হরিয়ানা (১০), ঝাড়খণ্ড (৪), ওডিশা (৬), উত্তর প্রদেশ (১৪), দিল্লি (৭), পশ্চিমবঙ্গ (পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল)

সপ্তম দফার ভোটঃ

৩০ মে বিকেল ৫টা থেকে ১ জুন বিকেল ৫টা

লোকসভা কেন্দ্রঃ

বিহার (৮), হিমাচল প্রদেশ (৪), ঝড়খণ্ড (৩), ওডিশা (৬), পঞ্জাব (১৩), উত্তর প্রদেশ (১৩), চণ্ডীগড় (১) এবং পশ্চিমবঙ্গ (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, বারাসত, বসিরহাট, দমদম)

RELATED Articles