ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে কেঁপে উঠল দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লেহ-লাদাখ। কাশ্মীরে ও লাদাখে মাঝারি কম্পনের ভূমিকম্প হয়েছে। কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া না গেলেও, বেশ আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, আজ, মঙ্গলবার ভোর ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে লেহ ও লাদাখ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।
লেহ ও লাদাখের আগে আবার সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীর কেঁপে ওঠে ভূমিকম্পে। এদিন রাত ১টা ১০মিনিট নাগাদ কাশ্মীরের কিস্তোয়ার জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩.৭ এবং উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। পরপর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।
উল্লেখ্য, বর্ষশেষে ঠাণ্ডায় সাদা বরফের চাদরে ঢেকেছে সিমলা, কুলু, মানালি, কাশ্মীর, লাদাখ। সেই বরফের সৌন্দর্য উপভোগ করতে উত্তর ভারতের পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। পর্যটকদের ভিড়ের জেরে হিমাচল প্রদেশে অটল টানেলে যানজট তৈরি হয়েছে। কাশ্মীরেও ভিড় চোখে পড়ার মতো।
এমন আবহে কিছু ঘণ্টার ব্যবধানে জম্মু-কাশ্মীর ও লেহ-লাদাখে এমন ভূমিকম্পের জেরে স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে। কিছুদিন আগেই সিমলা, উত্তরাখণ্ডে ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের কথা ভোলে নি কেউই। ফলে এমন কম্পনের জেরে বেশ আতঙ্কিত পর্যটকরা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!