বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ! সকাল সকাল সঞ্জয় রাউতের বাড়িতে ইডি-র হানা, আটক হতে পারেন শিবসেনা নেতা, অ্যাকশন মোডে ইডি

কিছুদিন আগেই মহারাষ্ট্রের রাজনীতিতে ঘটে গিয়েছে এক বড় পরিবর্তন। উদ্ধব ঠাকরের সরকারের পতন ঘটিয়ে বাণিজ্য নগরীতে নতুন সরকার গঠন করেছে একনাথ শিন্ডে-বিজেপি। ক্রমেই এবার কোণঠাসা হচ্ছেন উদ্ধব ঠাকরে ও শিবসেনা। এসবের মধ্যেই এবার আজ, রবিবারর সকাল সকালই উদ্ধব ঠকরের সতীর্থ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিল ইডি। তাঁকে আটক করা হতে পারে বলে জানা যাচ্ছে।

বিগত বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগে সঞ্জয় রাউতের বিরুদ্ধে তদন্ত করে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এবার সরাসরি তাঁর বাড়িতে হানা দিল ইডি। এমনকি শিবসেনা নেতাকে বাড়ি থেকে আটক করা হতে পারে বলে জানা যাচ্ছে।

বলে রাখি, বেআইনি আর্থিক লেনদেনের বিষয়ে এর আগে সঞ্জয় রাউতকে সমন পাঠায় ইডি। তিনি প্রথমবার হাজিরা দিলেও পরবর্তীতে ফের সমন পাঠালেও তিনি আর হাজিরা দেন নি। সেই কারণে এবার শিবসেনা নেতার বাড়িতেই হানা দিল ইডি।

মুম্বইয়ের অন্তর্গত পত্র চাউল নামের একটি আবাসন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই আর্থিক দুর্নীতিতেই নাম জড়ায় শিবসেনা নেতার। ইডি-র সন্দেহ এই ক্ষেত্রে বড়সড় এক আর্থিক কেলেঙ্কারি হয়েছে। আর সেই কারণেই ১লা জুলাই প্রথম ইডি-র তরফে সমন পাঠানো হয়ে সঞ্জয় রাউতকে।

জানা গিয়েছে, প্রথমবার সমনে সাড়া দিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সঞ্জয় রাউত। তিনি আশ্বাসও দিয়েছিলেন যে তদন্তে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবেন। কিন্তু পরবর্তীতে আর সেকথা রাখেন নি শিবসেনা নেতা। এরপরও এই মামলায় তাঁকে দু’বার সমন পাঠানো হয়েছে। কিন্তু প্রতিবারই নানান কাজের অজুহাতে তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন।

সেই কারণেই এবার অ্যাকশনে নামল ইডি। রবিবার সাতসকালেই সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ইডির পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সঞ্জয় রাউতকে আটক করা হবে কী না, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

RELATED Articles