অনিল আম্বানিকে তলব করল ইডি

এবার ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট) তলব পেলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। সোমবার ইডি-র তরফে জানানো হয়, ইয়েস ব্যাঙ্কের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার তদন্তের অঙ্গ হিসাবে আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

মুম্বইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসে সোমবার অনিল আম্বানিকে তলব করা হয় তবে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে আম্বানি তারিখ পিছনোর অনুরোধ করতে পারেন বলে মনে করা হচ্ছে। আর্থিক সংকটে পড়া ইয়েস ব্যাঙ্কের কাছ থেকে যে সকল বড় কর্পোরেট সংস্থা মোটা অঙ্কের ঋণ নিয়েছে, তাদের মধ্যে অন্যতম হল অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ। রিলায়েন্স গ্রুপ ইয়েস ব্যাংকের কাছ থেকে ১২,৮০০ কোটি টাকার ঋণ নেয়।

এছাড়াও আর যে সমস্ত বড় কোম্পানি ইয়েস ব্যাঙ্কের কাছ থেকে মোটা অঙ্কের লোন নিয়েছে, তাদের মধ্যে রয়েছে ভোডাফোন, এসেল, আইএলএফএস, ডিএইচএফএল। গত ৬ মার্চ সাংবাদিক বৈঠক করে এই কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রাপ্ত খবর অনুযায়ী, এবার এই সব বড় সংস্থার প্রধানদেরও ইয়েস ব্যাংক সংক্রান্ত তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে ইডি।

RELATED Articles

Leave a Comment