করোনা আতঙ্কে শেয়ার বাজারে ধস-এর ধারা অব্যাহত

শেয়ার বাজারে ধস-এর ধারা অব্যাহত। সোমবার বাজার খুলতেই ফের বড়সড় ধস নামে শেয়ার বাজারে৷ শেয়ারসূচক এক প্রকার লাফ দিয়ে নীচে নামতে শুরু করে৷ এ দিন বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এর শেয়ার সূচক সেনসেক্স এক ধাক্কায় ১৯৫০ পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও নেমে আসে ৬১৬ পয়েন্ট।

গত শুক্রবার বাজার খোলার পর নজিরবিহীন পতন সামাল দিতে প্রায় ৪৫ মিনিটের জন্য বাজার বন্ধ রাখতে হয়েছিল শেয়ার বাজার৷ ওইদিন দুপুরের পরে অবশ্য বাজার কিছুটা উঠেছিল৷ সোমবার বাজার খোলার পর যে পরিস্থিতি তাতে স্পষ্ট বোঝা গেল শেয়ার বাজার এখনও করোনা আতঙ্ক মুক্ত হয়নি৷

চিনের গণ্ডি ছাড়িয়ে এই করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতেই। কম বেশি বহু দেশই আক্রান্ত হওয়ায় এবার গোটা বিশ্বে প্রায় দেড় লক্ষ লোক এই রোগে আক্রান্ত। মৃত্যু হয়েছে ছয় হাজারেরও বেশি মানুষের। বিশেষত ইউরোপের ইতালি, স্পেন-এ থাবা বসিয়েছে করোনা। ত্রস্ত আমেরিকাও। তাঁর প্রতিফলণ এখন শেয়ার বাজারেও।

গত শুক্রবার ভারতীয় স্টেট ব্যাংকের শেয়ারের দর ১৩ শতাংশ  বাড়লেও আজ তা ফের ৬ শতাংশ নেমে যায়। তবে লোকসানে চলা ইয়েস ব্যাংকের শেয়ারের মূল্য এদিন প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

আগেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছিল, ২৪৫০ কোটি টাকায় ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনতে চলেছেন তাঁরা। একইসঙ্গে এসবিআই আরও জানায়, ইতিমধ্যেই নাকি বেশ কিছু বিনিয়োগকারীও এসবিআইয়ের শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১১ই মার্চ দেশীয় বাজারে সেনসেক্স কমে গিয়ে ৩৩,৮৪৪.১৮-এ নেমে গিয়েছিল, আর নিফটি নেমে ৯৯১৬.০০-এ নেমেছিল।

প্রসঙ্গত, চিনে করোনা ভাইরাস দেখা দিলেও এর আতঙ্ক গোটা দুনিয়ায় ছড়িয়েছে৷ পাশাপাশি প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতেও৷ গত কয়েক সপ্তাহ ধরে দুনিয়াজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে৷ এমন পরিস্থিতিতে সংশয়ে রয়েছেন লগ্নিকারীরাও৷ শেয়ারের বদলে সোনার মতো অন্য কোনও কম ঝুঁকির সম্পদে লগ্নির দিকে ঝুঁকছেন৷ বিশ্বের প্রধান প্রধান শেয়ার বাজারের পাশাপাশি এদেশের শেয়ার বাজারেও প্রভাব পড়তে দেখা গিয়েছে। এই সংকটাবস্থা কাটবে কবে, জানেন না কেউই।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment