করোনার সংক্রমণের জেরে দেশের বেশ কিছু জায়গায় লকডাউন। রাজ্যেও কড়া বিধিনিষেধ আরোপ হয়েছে। তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। কাজ হারিয়েছেন বহু। এই সংকটের মুহূর্তে জন-জীবনকে দুর্বিষহ করে দিয়েছিল পেট্রোল-ডিজেল থেকে শুরু করে ভোজ্যতেলের নিত্য মূল্যবৃদ্ধি।
গত মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা মূল্য বৃদ্ধি হয় ভোজ্যতেলের। সরষের তেলের দাম বেড়ে ১২০-১৩০টাকা থেকে হয়ে দাঁড়ায় ১৮০ টাকা। এছাড়াও সয়াবিন, সানফ্লাওয়ার, রাইস ব্র্যান, এই সমস্ত তেলের দামই অনেকটা করে বাড়ে বেড়েছিল। গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তারপে জানানো হয়েছে, লিটার প্রতি ভোজ্যতেল ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত সস্তা হতে চলেছে l
সূত্রে খবর, চলতি মাসে ২০ শতাংশ দাম কমেছে ভোজ্যতেলের। সেই সঙ্গে সস্তা হয়েছে রান্নার তেলও। সরষের তেলের দাম কমেছে ১০ শতাংশ, পাম তেলের দাম কমেছে ১৯ শতাংশ, এবং সানফ্লাওয়ার তেলের দাম কমেছে ১৬ শতাংশ।
মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে, বাদাম ও বনস্পতি তেল সহ অন্যান্য ব্র্যান্ডের তেলের দাম কমেছে অনেকটাই l
১৬ই মে সর্ষের তেলের দাম ছিল কেজি প্রতি ১৭৫ টাকা, মুম্বইতে এখন কেজি প্রতি দাম যাচ্ছে ১৫৭ টাকা। কলকাতায় সর্ষের তেলের নতুন দাম কেজি প্রতি ১৫৫ টাকা। ১৪ ই মে প্রায় দশ শতাংশ দাম কমছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল ভারতে আমদানি করা হয়।
গত মাসে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় কাঁচামালের যোগান না থাকায় এই পরিমান মূল্য বৃদ্ধি হয়েছিল তেলের বলে জানা গেছে। দাম আরও নিম্নমুখী হবে বলে জানা গেছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!