টলানো যাচ্ছে না ‘মিঠাই’কে, ফের সেরা মোদক পরিবার! গুনগুন-সৌজন্যের বিচ্ছেদ কী দর্শক টানতে পারল?

করোনা সংক্রমণ ঠেকাতে জারি হয় লকডাউন। এর জেরে বন্ধ হয় সমস্ত শুটিং। তবে এখন বিধিনিষেধ খানিকটা শিথিল হলে শুটিং-এর অনুমতিও মিলেছে। এতদিন শুট ফ্রম হোম করেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। এর জেরে নেমে যায় ধারাবাহিকের গুণগত মান। আর তার প্রভাব দেখা দেয় টিআরপির তালিকায়।

তবে গত সপ্তাহে টিআরপির তালিকা প্রকাশের পর দেখা যায় ‘মিঠাই’ নিজের স্থান অপরিবর্তিতই রেখেছে। অর্থাৎ সেরা হয়েছিল ‘মিঠাই’-ই। সৌমিতৃষা ও আদৃত অভিনীত এই ধারাবাহিক দীর্ঘ সময় ধরেই সেরার স্থান দখল করে রেখেছে। আর এই সপ্তাহেও এর নড়চড় হল না। টিআরপির তালিকায় সেরা হল ‘মিঠাই’। তাদের সংগ্রহে রয়েছে ৮.০ পয়েন্ট।

আরও পড়ুন- গুনগুনকে মানুষ করতে বাড়িতে আটকে রাখল সৌজন্য, মেয়েদের সিদ্ধান্তের কেন গুরুত্ব নেই, ক্ষোভ নেটিজেনদের 

অন্যদিকে, বেশ কিছু সপ্তাহ ধরে সৌজন্য-গুনগুনের থেকে মুখ ফিরিয়েছিল দর্শক। কিন্তু সৌগুনের বিচ্ছেদ-ডিভোর্স, এরকম একের পর এক টুইস্ট আসায় ফের নিজের জায়গা ফিরে পাচ্ছে ‘খড়কুটো’। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে দ্বিতীয় স্থান। তাদের সংগ্রহে রয়েছে ৭.০ পয়েন্ট। অন্যদিকে, টিআরপির তালিকায় তৃতীয় হয়েছে ‘অপরাজিতা অপু’ ও চতুর্থ স্থান পেয়েছে ‘মহাপীঠ তারাপীঠ’।

বাকী কে কোথায়, আসুন দেখে নিই এক নজরে-

মিঠাই-                            ৮.০ (প্রথম)

খড়কুটো-                       ৭.০ (দ্বিতীয়)

অপরাজিতা অপু-           ৬.৭ (তৃতীয়)

মহাপীঠ তারাপীঠ-          ৬.৪ (চতুর্থ)

গঙ্গারাম-                       ৫.৪ (পঞ্চম)

শ্রীময়ী-                          ৫.৪ (পঞ্চম)

কৃষ্ণকলি-                      ৫.২ (ষষ্ঠ)

যমুনা ঢাকি-                   ৫.২ (ষষ্ঠ)

দেশের মাটি-                  ৫.১ (সপ্তম)

বরণ-                             ৪.৭ (অষ্টম)

কড়িখেলা-                     ৪.৫ (নবম)

গ্রামের রানি বীণাপাণি-    ৪.৩ (দশম)

RELATED Articles